News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌১৫ জাতীয় গার্লস ক্রিকেটে ত্রিপুরা আজ উত্তরাখন্ডের মুখোমুখি
Image

অনূর্ধ্ব-‌১৫ জাতীয় গার্লস ক্রিকেটে ত্রিপুরা আজ উত্তরাখন্ডের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর।। আসরের তৃতীয় ম্যাচ খেলতে মঙ্গলবার মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ উত্তরাখন্ড। ভিলাই এর সেক্টর ওয়ান মাঠে হবে ম্যাচটি। অনূর্ধ্ব-‌১৫ বালিকাদের ক্রিকেটে। পর পর দুই ম্যাচে হেরে মানসিকভাবে কিছুটা পিছিয়ে নারায়ন দেব-‌এর মেয়েরা। অপরদিকে ২ ম্যাচ খেলে ১ টি ম্যাচে জয় পেয়েছিলো উত্তরাখন্ড। ফলে শক্তির বিচারে ত্রিপুরা থেকে এগিয়েই মাঠে নামবে উত্তরাখন্ড। তবে শেষ ম্যাচে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা লড়াই করার মানসিকতা দেখিয়েছিলো। যা থেকে অনুমেয় অভিজ্ঞতা বাড়ছে পারমিতাদের। সোমবার ভিলাই থেকে এ-‌কথাই বলেন ত্রিপুরার কোচ নারায়ন চন্দ্র দেব। তিনি বলেন,”একঝঁাক নবাগত ক্রিকেটারদের নিয়ে এসেছি আমি। লক্ষ্য একটাই মেয়েদের অভিজ্ঞতা বাড়ানো। যাতে আগামীদিনে আরও ভালো খেলতে পারে মেয়েরা। তা মাথায় রেখেই কাজ করে চলছি”। পর পর দুই দিন ম্যাচ খেলায় সোমবার বিশ‌্রাম দেওয়া হয় ত্রিপুরার ক্রিকেটারদের। কোচ ইবশ্বাস করেন, উত্তরাখন্ডের বিরুদ্ধেও দিপীকা পাল-‌রা চ্যালেঞ্জ ছুড়ে দেবে।‌

Releated Posts

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026
Scroll to Top