News Flash

  • Home
  • খেলা
  • বিজয় হাজারে ট্রফি খেলতে রাজ্যের সিনিয়র ক্রিকেটাররা এখন ব্যাঙ্গালুরুতে
Image

বিজয় হাজারে ট্রফি খেলতে রাজ্যের সিনিয়র ক্রিকেটাররা এখন ব্যাঙ্গালুরুতে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর।। ঋদ্ধিমান সাহা-‌র নেতৃত্বে ব্যাঙ্গালুরু গেলো ত্রিপুরা দল। সোমবার সকালের বিমানে। ওই রাজ্যে অনুষ্ঠিত হবে বিজয় হাজারে ট্রফি ক্রিকেট। এদিন রাজ্য ছাড়ার আগে ত্রিপুরা দলের প্রতিটি ক্রিকেটারকে যথেষ্ট আত্মবিশ্বাসী লক্ষ্য করা গেছে। সৈয়দ মুস্তাক আলি টি-‌২০ ক্রিকেটে ধরাশায়ী হওয়ার পর এবারের আসরে সাফল্য পাবে রাজ্যদল এমনই আশা দলের প্রতিটি ক্রিকেটারের। বিশেষ করে চোট সারিয়ে রাণা দত্ত দলে যোগ দেওয়ায় বোলিং গভীরতা আরও বেড়েছে বলে মনে করছেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। সিনিয়র এবং জুনিয়র ক্রিকেটারদের সমৃদ্ধে ত্রিপুরা দলটি যথেষ্ট ব্যালান্সড মনে করছেন সকলেই। আসর ২৩ নভেম্বর থেকে শুরু হবে আসর। ওইদিনই  ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ ওড়িশা। এরপর ২৫ নভেম্বর সিকিম, ২৭ নভেম্বর সৌরাষ্ট্র, ২৯ নভেম্বর কেরল, ১ ডিসেম্বর রেলওয়ে, ৩ ডিসেম্বর মুম্বাই এবং ৫ ডিসেম্বর ত্রিপুরা শেষ ম্যাচ খেলবে পুদুচেরীর বিরুদ্ধে। ফলে ব্যাঙ্গালুরু পৌঁছে ত্রিপুরা দল দুদিন অনুশীলন করার সুযোগ পাবে। প্রসঙ্গত:‌ ১৭ নভেম্বর ব্যাঙ্গালুরু যাওয়ার কথা ছিলো ত্রিপুরা দলের। কিন্তু মিধিলির তান্ডবে বিমান স্থগিত থাকায় ওই রাজ্যে যেতে পারেননি মণিশঙ্কর-‌রা। ত্রিপুরা দল:‌ ঋদ্ধিমান সাহা (‌অধিনায়ক), মণিশঙ্কর মুড়াসিং (‌সহ অধিনায়ক), বিক্রম কুমার দাস, পল্লব দাস, সুদীপ চ্যাটার্জি, গনেশ সতীশ, রজত দে, শুভম ঘোষ, বিক্রম দেবনাথ, জয়দীপ বনিক, পারভেজ সুলতান, অভিজিৎ সরকার, রাণা দত্ত, জয়দেব দেব, অর্জুন দেবনাথ, অজয় সরকার, কৌশল আচার্য, চিরঞ্জীৎ পাল, নিরুপম সেন, শঙ্কর পাল, রিমন সাহা, সম্রাট সিনহা এবং তুষার সাহা। কোচ :‌ বিনসেন্ট সাক্সেনা, বিনীত জৈন, সহকারি কোচ:‌ কিশোর মুহুরি, ফিজিও:‌ রবীন্দ্রর কুমার, ট্রেণার:‌ পূর্ণেন্দু জানা, থ্রোয়ার:‌ জয়ন্ত দেবনাথ, মেসার:‌ নিলয়জ্যোতি সাহা, ভিডিও অ্যানালাইসিস:‌ অভিজিৎ চক্রবর্তী, ম্যানেজার:‌ পিক্লু রায়, লোগেস্টিক ম্যানেজার:‌ আমীর বনিক।   ‌‌‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top