নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর : রাজ্য সরকার রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে গঠন করার অঙ্গীকার গ্রহণ করলেও একাংশ লোকজন অতি মুনাফার রূপে গাঁজা চাষ অব্যাহত রেখেছে। রাজ্যে উৎপাদিত গাঁজা বহিরাজ্যে এবং বিদেশে পাচার করে মুনাফা অর্জন করছে ঐসব গাঁজা চাষী সহ একাংশ লোকজন। অবশ্য এই গাঁজা চাষ এবং গাজা পাচারের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের প্রয়াস অব্যাহত রয়েছে। এর অঙ্গ হিসেবেই সিধাই থানাধীন ফকিরা মুড়া এলাকায় গাঁজা বিরোধী অভিযানের নেমে সাফল্য পেল পুলিশ।
এই অভিযানে প্রায় ৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন মোহনপুর এএসডিপিও বিজয় সেন। ফকিরামুড়া এলাকাতে সম্প্রতি অবৈধভাবে এই গাঁজা বাগান তৈরি করা হয়েছে বলে খবর ছিল পুলিশের কাছে। তার ভিত্তিতেই সিআরপিএফ, টিএসআর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়েছে।
যদিও গাঁজা চাষের সাথে জড়িত কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রবিবার ভোর রাতে গাঁজা চাষীদের ঘুমে রেখেই এই সফল অভিযান করেছে সিধাই থানা। এলাকার অন্যান্য আরো গাঁজা বাগানগুলো ধ্বংস করার ক্ষেত্রেও পুলিশ এই ধরনের পদক্ষেপ গ্রহণ করার অপেক্ষায় স্থানীয় জনগণ।

গোপন অভিযানে গাঁজা বাগান ধ্বংস পুলিশের
Tags:
Releated Posts
সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন
কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…
গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান
আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অভিযান
আগরতলা, ১৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও…
৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর
আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…


















