News Flash

  • Home
  • দিনের খবর
  • জয়নগরে ত্রাণ নিয়ে যেতে ‘পুলিশি বাধা’, আদালতের দ্বারস্থ সিপিএম
Image

জয়নগরে ত্রাণ নিয়ে যেতে ‘পুলিশি বাধা’, আদালতের দ্বারস্থ সিপিএম

কলকাতা, ২০ নভেম্বর (হি.স.) : জয়নগরে ত্রাণ নিয়ে যেতে পুলিশি বাধার অভিযোগে আদালতের দ্বারস্থ হল সিপিএম। সোমবার এই! নিয়ে বিচারপতির রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। মামলা দায়েরের অনুমতি দিল আদালত।

অপরদিকে, বাম-কংগ্রেস, নৌশাদ সিদ্দিকির পর এবার ‘আমরা আক্রান্ত’কেও জয়নগরের দলুয়াখাকি গ্রামে যেতে বাধা দেয় পুলিশ। এদিন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রর নেতৃত্বে গ্রামে যায় নাগরিক সংগঠন ‘আমরা আক্রান্ত’। দলুয়াখাকি গ্রামে ঢোকার মুখে মনসাতলা এলাকায় তাঁদের আটকায় পুলিশ। এর আগে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকেও যেতে বাধা দেওয়া হয়েছিল।প্রসঙ্গত, গত সোমবার জয়নগরে তৃণমূল নেতা খুনের ঘটনায় জ্বালিয়ে দেওয়া হয়েছিল গোটা গ্রাম। রীতিমতো পালিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন এলাকাবাসী। এরপর ওই গ্রামে ত্রাণ নিয়ে পৌঁছন সিপিএম প্রতিনিধি দল। সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্যায়, সায়ন বন্দ্যোপাধ্যায়রা ত্রাণ নিয়ে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়তে হয় তাঁদের। ফলে রাস্তাতেই ত্রাণ রেখে চলে যেতে হয়।

পুলিশি বাধার মুখে পড়েন সিপিএম নেতা সহ মহিলা সংগঠন। গ্রামে ঢোকার মুখে তাঁদের আটকে দেয় বারুইপুরের এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাম কর্মীরা। শেষ পর্যন্ত পুলিশি বাধার মুখে পড়ে পিছু হটতে বাধ্য হন সায়নরা।

Releated Posts

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top