News Flash

Image

দেশের মধ্যে দুর্নীতিতে শীর্ষে কেসিআর : অমিত শাহ

জনগাঁও (তেলেঙ্গানা), ২০ নভেম্বর (হি.স.) : দেশের মধ্যে দুর্নীতিতে শীর্ষে কেসিআর। তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের প্রচারে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। সোমবার তেলেঙ্গানার জনগাঁও-এ এক নির্বাচনী প্রচারে অমিত শাহ বলেছেন, “কেসিআর, ওয়াইসি এবং কংগ্রেসের মতো দলগুলি পারিবারিক দল। এগুলো হল ২জি, ৩জি, ৪জি পার্টি। এই দলগুলি পরিচালিত হয় একই পরিবারের ২-প্রজন্ম, ৩-প্রজন্ম এবং ৪-প্রজন্মের দ্বারা!” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “বিজেপি তেলেঙ্গানার জনগণের দল! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। নতুন সংসদ এবং কর্তব্য পথের মাধ্যমে মোদীজি ঔপনিবেশিক শাসকদের ঐতিহ্যকে ছেড়ে দিয়েছেন।”

অমিত শাহ বলেছেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, সামাজিক ন্যায়বিচারের জন্য আমাদের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন অনগ্রসর শ্রেণী থেকে। আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি, আগামী দিনেও আমরা কোটা দিয়ে মাদিগা জাতিকে ন্যায়বিচার দেব। বিজেপি দুর্নীতিবাজদের জেলে পাঠাবে। কেসিআর এবং তাঁর লোকেরা পাসপোর্ট কেলেঙ্কারি, মিয়াপুর জমি কেলেঙ্কারি, আউটার রিং-রোড কেলেঙ্কারি, গ্রানাইট কেলেঙ্কারির মতো একাধিক কেলেঙ্কারিতে জড়িত।” অমিত শাহ আরও বলেছেন, “কৃষকদের বোঝা কমিয়ে, তেলেঙ্গানার বিজেপি সরকার প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার জন্য প্রিমিয়াম দেবে। তেলেঙ্গানার মহিলাদের প্রতি বছর বিজেপির পক্ষ থেকে বিনামূল্যে ৪টি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে।”

Releated Posts

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে সংসদীয় ও গণমাধ্যম সহযোগিতা বৃদ্ধির ওপর জোর

ঢাকা, ১৩ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা সোমবার বাংলাদেশ জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ…

ByByReshmi Debnath Apr 13, 2026

‘আমি গৃহস্থ নই, তবু সব বুঝি’: নারী শক্তির ক্ষমতায়নে সরকারি প্রকল্পের সাফল্য তুলে ধরলেন মোদী

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বলেছেন, তিনি নিজে গৃহস্থ না হলেও পারিবারিক জীবনের সব দিক…

ByByNews Desk Apr 13, 2026

বেঙ্গল ভোটে হিংসামুক্ত বার্তা দিতে ‘দিল’-এর গানকে হাতিয়ার করল নির্বাচন কমিশন

কলকাতা, ১৩ এপ্রিল(আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনে হিংসামুক্ত, অবাধ ও সুষ্ঠু ভোটের বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিল ভারত…

ByByNews Desk Apr 13, 2026

তৃণমূলের বিরুদ্ধে এমসিসি ভঙ্গের অভিযোগ বিজেপির; তদন্তে নির্বাচন কমিশন

কলকাতা, ১৩ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র অভিযোগ, তৃণমূল কংগ্রেস প্রার্থী বালি কেন্দ্রে ধর্মীয় অনুষ্ঠান করে আদর্শ আচরণবিধি (এমসিসি)…

ByByNews Desk Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top