News Flash

  • Home
  • খেলা
  • কোচবিহার ট্রফি : লাস্ট বয়-এর তকমা গায়ে মেখেই ত্রিপুরা নাগপুরের অভিমুখে
Image

কোচবিহার ট্রফি : লাস্ট বয়-এর তকমা গায়ে মেখেই ত্রিপুরা নাগপুরের অভিমুখে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর।। গ্রুপে লাস্ট বয়-এর তকমা ইতোমধ্যে গায়ে লেগে গেছে। প্রথম রাউন্ডের খেলা সবেমাত্র সাঙ্গ হলো। কোচবিহার ট্রফির কথা বলা হচ্ছে। অনূর্ধ্ব ১৯ জাতীয় পর্যায়ের ক্রিকেট। আয়োজক বিসিসিআই। সারা দেশ জুড়ে খেলা চলছে। এর মধ্যে ত্রিপুরা প্রথম ম্যাচে নির্ধারিত চার দিন খেলার সুযোগকে কাজে লাগাতে পারেনি। তিন দিন পুরোপুরি খেলতে হয়নি। চন্ডিগড়ের কাছে ইনিংস সহ ২৩৬ রানের বিশাল ব্যবধানে হেরে এখন ত্রিপুরা দল নাগপুরের অভিমুখে। আগামী ২৪ নভেম্বর থেকে নাগপুরে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে সিভিল লাইন্সে বিদর্ভ-এর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে। গ্রুপে একই সময়ে আরও দুটো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিদর্ভ ইনিংস সহ ১২ রানের ব্যবধানে পাঞ্জাবকে পরাজিত করেছে। একইভাবে মুম্বাইও ইনিংস সহ ১২ রানের ব্যবধানে গোয়াকে পরাজিত করেছে। ‌পয়েন্ট তালিকায় প্রথম রাউন্ডে বিজয়ী তিন দল চন্ডিগড়, মুম্বাই এবং বিদর্ভ সাত করে পয়েন্ট পেলেও কোশেন্ট এর হিসেবে চন্ডিগড় শীর্ষে। ত্রিপুরাকে ইনিংস সহ ২৩৬ রানের ব্যবধানে হারাতে পেরেছে বলে আপাতত শীর্ষস্থানে। মুম্বাই ও বিদর্ভ যথাক্রমে দ্বিতীয় শীর্ষ ও তৃতীয় শীর্ষে রয়েছে। দ্বিতীয় রাউন্ডের খেলায় মুম্বাই মুখোমুখি হবে পাঞ্জাবের বিরুদ্ধে। খেলা মুম্বাইয়ের শচীন তেন্ডুলকর জিমখানা গ্রাউন্ডে। গোয়া খেলবে চন্ডিগড়ের বিরুদ্ধে ম্যাচটি হবে সেনগুইম ক্রিকেট গ্রাউন্ডে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top