News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে ঐতিহাসিক জনসভা ও যোগদান সভা করলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন
Image

ধর্মনগরে ঐতিহাসিক জনসভা ও যোগদান সভা করলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২০ নভেম্বর : ধর্মনগরের নেতাজী মূর্তির পাদদেশে ৫৬ নং বিধানসভা কেন্দ্রের সমর্থকদের নিয়ে বিজেপির শক্তি প্রদর্শন করলেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এই জনসভায় ৬৮ পরিবারের সদস্য বিভিন্ন দল ছেড়ে বিজেপির পতাকা তলে সামিল হয়েছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে তাদের দলে বরণ করে নিয়েছেন বিধায়ক বিশ্ববন্ধু সেন।

যদি নির্বাচনে এবার বিজেপি দল রাজ্যে জয়লাভ করতে না পারতো তবে সিপিএম এবং কংগ্রেস কোথায় কোথায় নির্বাচনের পর আক্রমণ করতে হবে, বাড়িঘর ভাঙতে হবে তা আগে থেকেই চিনিয়ে দিয়েছিল বলে তিনি দাবি করেছেন।

তিনি বলেন, কিছু মানুষ ২০২৩ এর নির্বাচনের আগে বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু যারা উপকারীর উপকার ভুলেননি তাদের ভোটে পুনরায় বিশ্ববন্ধু সেন বিজয়ী হয়েছে। এই অবস্থায় যখন উনাকে কেউ হারাতে পারেনি আর উনার জীবনদশায় এই কেন্দ্র থেকে উনাকে হারাতে পারে এমন সাধ্য কারোর নেই।
বিভিন্ন সময় দলমত নির্বিশেষে তিনি যেভাবে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তা এক এক করে তুলে ধরেন।

এই সভায় উপস্থিত ছিলেন পুরপরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, ভাইস চেয়ারপার্সন মঞ্জু নাথ, ধর্মনগর মন্ডলের সভাপতি শ্যামল কান্তি নাথ এবং উত্তর জেলা বিজেপি দলের প্রভারি বিকাশ শর্মা। এই জনসভার মুখ্য বক্তা বিশ্ববন্ধু সেন প্রথমেই ২০২৩ এর বিধানসভা নির্বাচনে যারা কংগ্রেস সিপিএম জোটকে উপেক্ষা করে উনাকে জিতিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top