News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অখিল ভারতীয় সমবায় সপ্তাহ উদযাপন ধর্মনগরে
Image

অখিল ভারতীয় সমবায় সপ্তাহ উদযাপন ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর : ৭০ তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে উদ্ভাবনি সামাজিক সংস্থার পরিচালনায় এবং নর্থ ত্রিপুরা  ডিস্ট্রিক্ট লেভেল কো-অপারেটিভ উইক অবজারভেশন প্রিপার্টির কমিটির সহায়তায় ধর্মনগর উচ্চতর মাধ্যমিক  বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এক রক্তদান শিবির। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।

 প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরো পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে  সরকার। মেডিকেল অফিসার ধর্মনগর মহকুমার হাসপাতাল ডক্টর শাওলীমা ঘোষ। গৌড় কান্তি গোস্বামী টিচার ইনচার্জ, ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনিল দেববর্মা , ডেপুটি রেজিস্টার কোপারেটিভ  সোসাইটির ,উত্তর ত্রিপুরা। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংস্থার সদস্য অমিত মল্লিক এবং সত্যজিৎ  দেবনাথ । রক্তদান শিবিরে মোট ১৮ জন রক্তদাতা রক্ত দান করেন। প্রত্যেক রক্তদাতার হাতে  শংসাপত্র তুলে দেওয়া হয় সংস্থার  পক্ষ থেকে ।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top