News Flash

Image

আজ ফাইনালে চমক হিসেবে কী কী থাকছে

আমেদাবাদ, ১৯ নভেম্বর (হি.স.): আর কয়েক ঘন্টা। এর পরই শেষ হচ্ছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ। ৪৫ দিনব্যাপী চলা টুর্নামেন্টের শেষ দিনে বর্ণিল আয়োজনের পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

১ লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামেই গতকাল থেকে বর্ণিল অনুষ্ঠানের মহড়া শুরু হয়ে গেছে। আহমেদাবাদের আকাশ-বাতাস কাঁপিয়ে গগনবিদারি আওয়াজে ছুটে চলেছে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান। আজ ফাইনাল শুরুর আগে পর্যন্ত চলবে সূর্যকিরণ ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) আকাশপথে মহড়া। কোক স্টুডিওর ভাইরাল গুজরাটি গান ‘খালাসি’র শিল্পীদের পরিবেশনাও থাকছে আজ। বর্ণিল আয়োজনের মহড়া এরই মধ্যে সেরে ফেলেছেন শিল্পীরা। প্রথম ইনিংসের জলপানের বিরতিতে দেখা যাবে খালাসির গায়ক আদিত্য গাধভীর পারফরম্যান্স।

প্রথম ইনিংস বিরতিতে আরও জমজমাট অনুষ্ঠান হবে। প্রীতম চক্রবর্তী, নাকাশ আজিজ, আকাশ সিং, তুষার জোশি, অমিত মিশ্র, জোনিতা গান্ধী-বলিউডের বিখ্যাত মিউজিক কম্পোজার-গায়কেরা পারফর্ম করবেন তখন। মুম্বাই থেকে ৫০০ জন নাচতে আসবেন আজকের অনুষ্ঠানে। এরপর দ্বিতীয় ইনিংসের ড্রিংকস ব্রেকের সময় জমকালো লেজার লাইট প্রদর্শনী হবে।

চমক এখানেই শেষ নয়। ১৯৭৫ থেকে ২০১৯ পর্যন্ত বিশ্বকাপজয়ী অধিনায়কদের বিশেষ ব্লেজার উপহার দেবে বিসিসিআই।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top