News Flash

  • Home
  • দিনের খবর
  • নকশালবাড়িতে এটিএম লুটের চেষ্টায় গ্রেপ্তার হলেন এক সেনা জওয়ান
Image

নকশালবাড়িতে এটিএম লুটের চেষ্টায় গ্রেপ্তার হলেন এক সেনা জওয়ান

নকশালবাড়ি, ১৯ নভেম্বর (হি. স.) : শিলিগুড়ির নকশালবাড়িতে এটিএম লুটের চেষ্টায় গ্রেফতার হলেন এক সেনা জওয়ান। ধৃতের নাম রিশভ প্রধান। বাড়ি নকশালবাড়ির বাবুপাড়া এলাকায়।

অভিযোগ, শনিবার গভীর রাতে নকশালবাড়ি বাসস্ট্যান্ডে অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম মেশিন ভেঙে টাকা লুটের চেষ্টা করেন গোর্খা রেজিমেন্টের ওই কর্মী। তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন বলে জানা গিয়েছে। এরপর সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানোর সময় বিষয়টি নজরে আসে ব্যাংক কর্তৃপক্ষের। এরপরই খবর যায় নকশালবাড়ি থানায়। ওসি অনির্বাণ নায়ক সহ পুলিশকর্মীরা ঘটনাস্থলে এসে রিশভকে ধরে ফেলেন। রবিবার এ নিয়ে সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারের তরফে নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর রিশভ প্রধানকে এদিন গ্রেফতার করে পুলিশ।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

গুজরাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ তীর্থযাত্রীর মৃত্যু, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

সুরেন্দ্রনগর/নয়াদিল্লি, ১৩ এপ্রিল(আইএএনএস): গুজরাতের সুরেন্দ্রনগর জেলা-তে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন…

ByByNews Desk Apr 13, 2026

এটিএমে জমার টাকা নিয়ে উধাও দুই কর্মী, হায়দরাবাদে ১.২০ কোটি টাকার গরমিল

হায়দরাবাদ, ১২ এপ্রিল (আইএএনএস): এটিএমে জমা দেওয়ার জন্য রাখা প্রায় ১.২০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন এক…

ByByNews Desk Apr 12, 2026

বিশেষ সংসদ অধিবেশন ঘিরে বিজেপির তিন লাইনের হুইপ জারি

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): ১৬ এপ্রিল থেকে শুরু হতে চলা তিন দিনের বিশেষ সংসদ অধিবেশনকে সামনে রেখে ভারতীয়…

ByByNews Desk Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top