News Flash

  • Home
  • প্রধান খবর
  • উদ্বেগ ও উৎকন্ঠা বেড়েই চলেছে, উত্তরকাশির সুড়ঙ্গে সপ্তমদিনেও আটকে ৪০ জন শ্রমিক
Image

উদ্বেগ ও উৎকন্ঠা বেড়েই চলেছে, উত্তরকাশির সুড়ঙ্গে সপ্তমদিনেও আটকে ৪০ জন শ্রমিক

উত্তরকাশি, ১৮ নভেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায় নির্মীয়মান সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে সপ্তম দিনেও উদ্ধার করা সম্ভব হল না ৪০ জন শ্রমিককে। স্বাভাবিকভাবেই উদ্বেগ ও উৎকন্ঠা বেড়েই চলেছে। চিন্তার মধ্যে রয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা। এদিকে, শনিবার সকালে সাময়িকের জন্য বন্ধ থাকল ত্রাণ ও উদ্ধার কাজ। সুড়ঙ্গ নির্মাণকারী প্রতিষ্ঠান এনএইচআইডিসিএল-এর পরিচালক আংশু মনীশ খুলকো বলেছেন, “বর্তমানে টানেলের খনন কাজ বন্ধ রয়েছে।” মেশিন বিকল হয়ে ড্রিলিংয়ের কাজ কী বন্ধ রয়েছে, এই প্রশ্ন করা হলে তিনি বলেন, “মেশিনে কোনো ত্রুটি নেই।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুড়ঙ্গের ভিতরে থাকা সমস্ত শ্রমিক এখনও নিরাপদে রয়েছেন, সুস্থ থাকার জন্য তাঁদের খাবার ও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া ৪০ জন শ্রমিককে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা, তাঁরা কোনও মতে হাল ছাড়তে নারাজ। উল্লেখ্য, গত রবিবার সকালে উত্তরকাশি জেলার ব্রহ্মকাল-যমুনোত্রী জাতীয় সড়কের উপর সিল্কিয়ারা এবং ডন্ডালহগাঁওের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ ভেঙে পড়ে। এর জেরেই ওই সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছেন প্রায় ৪০ জন শ্রমিক। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য দিন-রাত এক করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন আধিকারিকরা।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top