News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা ১৯ নভেম্বর বুন্দু সূর্য মন্দিরে পুজার্চনায় অংশ নেবেন
Image

কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা ১৯ নভেম্বর বুন্দু সূর্য মন্দিরে পুজার্চনায় অংশ নেবেন

রাঁচি, ১৮ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা ১৯ নভেম্বর, রবিবার বুন্দু সূর্য মন্দিরে পুজার্চনায় অংশ নেবেন। সংস্কৃতি বিহারের সমন্বয়ক প্রমোদ কুমার শনিবার একথা জানিয়েছেন। তিনি বলেন, ১৯ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা বুন্দু সূর্য মন্দিরে গিয়ে ভক্তদের সঙ্গে প্রার্থনা জানাবেন। সেইসঙ্গে মন্ত্রী দেশ ও রাজ্যের জন্য আশীর্বাদও চাইবেন। প্রমোদ কুমার আরও বলেন, ছট পুজোর প্রস্তুতিতে পুলিশ ও প্রশাসনের পাশাপাশি শিবশক্তি ক্লাব ও স্থানীয় জনগণও প্রভূত সহযোগিতা করছে।

রাঁচির বুন্দুতে বিখ্যাত সূর্য মন্দিরে ছট উৎসবের প্রস্তুতি জোরকদমে নেওয়া হয়েছে। মন্দির চত্বর থেকে সূর্য সরোবর পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলোর ব্যবস্থা, ভক্তদের রাতের বিশ্রামের ব্যবস্থাসহ অন্যান্য কাজ শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। ভক্তদের সুবিধার্থে ছটঘাটে টোকেনের ব্যবস্থাও করা হয়েছে।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top