News Flash

  • Home
  • খেলা
  • সেই আম্পায়ারই ফাইনালে! ভারতীয় ফ্যানরা খুশি নন
Image

সেই আম্পায়ারই ফাইনালে! ভারতীয় ফ্যানরা খুশি নন

আমেদাবাদ, ১৮ নভেম্বর(হি.স.): ফাইনালের জন্য অনফিল্ড আম্পায়ার থাকছেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো ও রিচার্ড ইলিংওয়ার্থ। তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলাবেন জোয়েল উইলসন। ম্যাচ রেফারির দায়িত্বে অ্যান্ডু পাইক্রফট।

প্যানেলের বাকি আম্পায়ারদের নিয়ে কোনও সমস্যা বা আশঙ্কাও নেই। কিন্তু রিচার্ড কেটেলবরোর নাম দেখেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে তৈরি হয়েছে শঙ্কা।

এই শঙ্কার কারণ, আইসিসি ইভেন্টে কেটেলবরো যতগুলো ভারতের ম্যাচ পরিচালনা করেছেন, সেগুলোর সবকটিতেই হার মেনেছে ভারত।
২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ,২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনাল, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল।
প্রতিবারই কেটেবরো দায়িত্বে ছিলেন এবং প্রতিবারই ভারতকে হার মানতে হয়েছে।এমনকি ২০২১ এবং ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন কেটেলবরো। ভারতকে এই দুটো ফাইনালও হারতে হয়। তাহলে এবারও সেই আম্পায়ার। তাহলে এবার কী হবে? সেই চিন্তাটাই ক্রিকেটপ্রেমীদের মনকে ভাবাচ্ছে।

Releated Posts

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026
Scroll to Top