News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঝাড়খণ্ডের গিরিডিহতে গাছে গাড়ির ধাক্কায় মৃত্যু ৫ জনের, গুরুতর আহত দু’জন
Image

ঝাড়খণ্ডের গিরিডিহতে গাছে গাড়ির ধাক্কায় মৃত্যু ৫ জনের, গুরুতর আহত দু’জন

গিরিডিহ, ১৮ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের গিরিডিহ জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারল একটি গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, এছাড়াও গুরুতর আহত হয়েছেন দু’জন। শনিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে গিরিডিহর বাঘমারা এলাকায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গিরিডিহ জেলার মুফাস্সিল থানার স্টেশন ইনচার্জ কমলেশ পাসওয়ান বলেছেন, হতাহতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। নিহতদের মধ্যে চারজন গজোডিহ ও একজন চারঘরা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, স্করপিও গাড়িতে চেপে বিরনি থানা এলাকার থোরিয়া থেকে টিকোডিহ গ্রামে গিয়েছিলেন সবাই। রাতের খাবার খাওয়ার পর গাড়িতে চেপে তাঁরা বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি গাছের সঙ্গে ধাক্কা খায় তাঁদের গাড়ি। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। সংঘর্ষের অভিঘাতে গাড়িটি উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভিতর থেকে সবাইকে উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, ৫ জনের মৃত্যু হয়েছে ও দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top