News Flash

Image

ফের পথ দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৭ নভেম্বর : পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মহিলা। যদিও এলাকাবাসীর সহযোগিতায় চালককে আটক করা হয়েছে৷
প্রতিদিনই জাতীয় সড়কে পথ দুর্ঘটনা লেগেই রয়েছে। এদিন পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪৭ বছরের এক উপজাতি মহিলার।

ঘটনার বিবরণে জানা যায়, ধর্মনগর থেকে কুমারঘাট এর উদ্দেশ্যে একটি টিপার ট্রাক যাচ্ছিল৷ টি আর০৫ – ডি- ১৭৭২ নম্বরের ওই গাড়িটি পথচারী নবীনছড়ার বাসিন্দা জগদীশ চাকমার স্ত্রী মাধুবালা চাকমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
গাড়ির চালক পানিসাগরের বাসিন্দা দুলাল নাথ দ্রুতগতিতে গাড়িটি চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। গতি দ্রুত থাকার কারণে মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন।
এলাকাবাসীদের সহযোগিতায় পেচারথল বাজার সংলগ্ন সেতু সামনে আটক করে গাড়ির সহচালককে। পেঁচারথল থানায় খবর দিয়ে তুলে দেওয়া হয়েছে চালককে  পুলিশের হাতে৷
আহত মহিলাকে এলাকাবাসীদের সহযোগিতায় নিয়ে যাওয়া হয়েছে পেঁচারথল প্রাথমিক হাসপাতালে। সেখানকার কর্মরত ডাক্তার তাকে রেফার করেছেন ধর্মনগর মহকুমা হাসপাতালে। তবে চিকিৎসা চলাকালীনই প্রাণ হারিয়েছেন ওই উপজাতি মহিলা। পেঁচারথলা থানার পুলিশ ৪৯/২৩ নম্বরে একটি মামলা হাতে নেই এবং চালককে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে জুডিশিয়াল কাস্টারিতে রয়েছে গাড়িচালক ৷

Releated Posts

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top