News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশ নির্বাচনে অংশ নেবে ‘তৃণমূল’ !
Image

বাংলাদেশ নির্বাচনে অংশ নেবে ‘তৃণমূল’ !


ঢাকা, ১৬ নভেম্বর (হি. স.) : বাংলাদেশের নির্বাচনে লড়বে তৃণমূল । এমনটাই হতে চলেছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনে । তবে এই তৃণমূল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নয়, বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেবে তৃণমূল বিএনপি । বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এমনই ঘোষণা করে দিল দল।

বৃহস্পতিবার ঢাকার গুলশনের এক হোটেলে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল বিএনপি। দলের চেয়ারপার্সন সামশের মবিন চৌধুরী জানান, বুধবার দেশের জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা হয়েছে। তৃণমূল বিএনপি সেই নির্বাচনে অংশ নেবে। অন্তত ৩০০ আসনে লড়বে দল। তৃণমূল বিএনপির আশা, জানুয়ারির ৭ তারিখের নির্বাচন শান্তিপূর্ণ ও স্বচ্ছ হবে।
বৃহস্পতিবার তৃণমূল বিএনপির চেয়ারপার্সন সমশের মবিন চৌধুরী জানিয়েছেন, শনিবার থেকে প্রার্থীপদের জন্য মনোনয়ন ফর্ম বিলি করবে দল। মনোনয়ন ফর্মের জন্য ৫ হাজার টাকা ফি ধার্য করা হয়েছে। তৃণমূল বিএনপির মনোনয়ন বোর্ড ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত প্রার্থীপদে আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে। তার পর মনোনয়ন চূড়ান্ত করবে দল।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তৃণমূল বিএনপির চেয়ারপার্সন বলেন, অতীতে কোনও কোনও উপনির্বাচনে বিধি লঙ্ঘিত হয়েছে। এর বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নেওয়া হয়নি।” তাঁরা চান, নির্বাচন কমিশনকে সংবিধান যে ক্ষমতা দিয়েছে, তারা যেন সাহসিকতার সঙ্গে তার প্রয়োগ করে। বিধি লঙ্ঘনের কোনও ঘটনা কোথাও ঘটলে, তাঁরা যদি সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ দিয়ে অভিযোগ করতে পারেন, তাহলে যেন নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেয়। তাহলেই জনগণের আস্থা তৈরি হবে।

Releated Posts

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। একই সঙ্গে বিদ্যমান…

ByBySandeep Biswas Sep 22, 2026

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ভারত-নরওয়ের

অসলো, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত ও নরওয়ে।…

ByByNews Desk Sep 22, 2026

অভিন্ন লক্ষ্যসম্পন্ন দেশগুলিকে হুমকির মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান জয়শঙ্করের

রাষ্ট্রসংঘ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য রয়েছে এমন দেশগুলিকে ‘চোক পয়েন্ট’, আধিপত্য ও সরবরাহে বিঘ্ন সৃষ্টির…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top