News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পাথারকা‌ন্দি‌তে ৭০ হাজার টাকার চেরাই সেগুন কাঠ উদ্ধার, বাজেয়াপ্ত বলেরো পিকআপ, ধৃত এক
Image

পাথারকা‌ন্দি‌তে ৭০ হাজার টাকার চেরাই সেগুন কাঠ উদ্ধার, বাজেয়াপ্ত বলেরো পিকআপ, ধৃত এক

পাথারকা‌ন্দি (অসম), ১৬ নভেম্বর (হি.স.) : পাচা‌রের প‌থে চেরাই সেগুন কাঠ বোঝাই ব‌লে‌রো পিকআপ বাজেয়াপ্ত করেছে পাথারকান্দি বন দফতর। বনজসম্পদ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে কাঁঠালতলির বাসিন্দা উৎপল হাসান (২৫) নামের গা‌ড়ি চালককে।

গোপন সূত্রে প্রাপ্ত খব‌রের ভি‌ত্তিতে বুধবার রাতে পাথারকা‌ন্দি রেঞ্জ ফ‌রেস্ট অফিসার ম‌নোজকুমার দা‌সের নি‌র্দেশে বনকর্মীরা স্থানীয় মুণ্ডমালা এলাকায় বাইপাস সড়‌কে ওৎ‌ পেতে ব‌সেন। অবশেষে রাত প্রায় আড়াইটা নাগাদ টিআর ০৫ ১৯০৫ নম্ব‌রের ত্রিপাল দিয়ে ঢাকা এক‌টি ব‌লে‌রো পিকআপ গা‌ড়ি‌র গতিরোধ করেন কর্তব্যরত বনকর্মী‌রা। গা‌ড়ি‌তে তালাশি কর‌লে ত্রিপালের নীচ থেকে প্রায় ৫৫ সিএফ‌টি চেরাই সেগুন কাঠ উদ্ধার করেন অভিযানকারীরা। উদ্ধারকৃত সেগুন কাঠগুলির বাজারমূল্য অনুমা‌নিক ৭০ হাজার টাকা হ‌বে বলে জানানো হয়েছে।

আজ বৃহস্প‌তিবার ধৃত চালক‌ উৎপল হাসানের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে করিমগঞ্জে বিচারবিভাগীয় আদাল‌তে তোলা হ‌য়। আদালতে শুনানি শেষে বিচারকের নি‌র্দেশে তাকে জেল হাজ‌তে পাঠানো হয়েছে।

Releated Posts

পিএম-রাহাত ও রাহ-বীর অসমে দুর্ঘটনা মোকাবিলায় প্রথম প্রতিক্রিয়া ব্যবস্থা আরও শক্তিশালী করবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সড়ক দুর্ঘটনার পর সময়মতো সহায়তা জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Sep 22, 2026

অসমে সীমান্তে গরু পাচারের সন্দেহ, চার বাংলাদেশি-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত পেরিয়ে গরু ও মহিষ পাচারের সন্দেহে অসমের শ্রীভূমি জেলায় চার বাংলাদেশি নাগরিক-সহ পাঁচজনকে…

ByByNews Desk Sep 22, 2026

নির্বাসনের অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকদের জন্য হোল্ডিং সেন্টার তৈরি করল মেঘালয়

শিলং, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): কারাদণ্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও নির্বাসনের অপেক্ষায় হেফাজতে থাকা বিদেশি নাগরিকদের জন্য শিলংয়ের লাইটুমখরাহ…

ByByNews Desk Sep 22, 2026

২০৩০ সালের মধ্যে ৬,০০০ মেগাওয়াট সবুজ শক্তির লক্ষ্যে অসম: মুখ্যমন্ত্রী হিমন্ত

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে অসমে ৬,০০০ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top