News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীতে ২৮৭৭১টি আবেদন জমা পড়েছে, খসড়ায় বেড়েছে ১২৫৬৮ জন : মন্ত্রী
Image

ত্রিপুরায় ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীতে ২৮৭৭১টি আবেদন জমা পড়েছে, খসড়ায় বেড়েছে ১২৫৬৮ জন : মন্ত্রী

আগরতলা, ১৬ নভেম্বর : ত্রিপুরায় ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীতে ২৮৭৭১টি আবেদন জমা পড়েছে। এছাড়া, তেইশের বিধানসভা নির্বাচনের পূর্বে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে গত ১ নভেম্বর পর্যন্ত প্রকাশিত খসড়া ভোটার তালিকায় ১২৫৬৮ জন বৃদ্ধি হয়েছে। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন নির্বাচন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী রতন লাল নাথ। তাঁর কথায়, প্রত্যেক নাগরিকের ভোটাধিকার প্রয়োগ করা উচিত। তাই, ত্রিপুরায় সমস্ত বৈধ ভোটারদের কাছে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার আবেদন জানিয়েছেন তিনি।

এদিন তিনি বলেন, বিধানসভা নির্বাচনের পূর্বে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ত্রিপুরার ২৮ লক্ষ ১৩ হাজার ৪৭৮ জন ভোটার ছিলেন। তাঁদের মধ্যে পুরুষ ১৪ লক্ষ ১৪ হাজার ৬৫৩ জন এবং মহিলা ১৩ লক্ষ ৯৮ হাজার ৮২৫ জন ভোটার রয়েছেন। এদিকে, গত ১ নভেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী ত্রিপুরায় ২৮ লক্ষ ২৬ হাজার ৪৬ জন ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে পুরুষ ১৪ লক্ষ ২০ হাজার ৯৭৩ জন এবং মহিলা ১৪ লক্ষ ৫ হাজার ৭৩ জন ভোটার রয়েছেন। 

তিনি জানান, বিধানসভা নির্বাচনের পূর্বে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার তুলনায় গত ১ নভেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় ১২৫৬৮ জন বৃদ্ধি পেয়েছে। তাঁদের মধ্যে পুরুষ ৬৩২০ জন এবং মহিলা ৬২৪৮ জন ভোটার রয়েছেন। তাঁর কথায়, খসড়া ভোটার তালিকায় দাবি, আপত্তি এবং সংশোধনীর প্রক্রিয়া শুরু হয়েছে। ১ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর প্রক্রিয়া চলবে। এখন পর্যন্ত ওই প্রক্রিয়ার অন্তর্গত ২৮৭৭১টি আবেদন জমা পড়েছে। 

তিনি বলেন, ওই আবেদনগুলির মধ্যে দাবি ৮৫৯৯টি, আপত্তি ৪৬৫৭টি এবং সংশোধনীর জন্য ১৫৫১৫টি আবেদন রয়েছে। তাঁর কথায়, প্রত্যেক নাগরিকের ভোটাধিকার প্রয়োগ করা উচিত। তাই, রাজ্যের সমস্ত বৈধ ভোটার শীঘ্রই ভোটার তালিকায় নথিভুক্ত হোন। কারণ, সামনে লোকসভা নির্বাচন। তাতে, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে। 

তাঁর বক্তব্য, এখন বছরে চারবার ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার সুযোগ দেওয়া হচ্ছে। তাই, এই মুহুর্তে ১৭ বছর বয়স হয়েছে তাঁরাও ভোটার তালিকায় নাম নথিভুক্ত করুন। যেদিন ১৮ বছর পূর্ণ হবে, একবার শুনানি হওয়ার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে। 

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top