News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ত্রিবেণীসঙ্গ‌মে স্বামীর অস্থি বিসর্জন দি‌য়ে বাড়ি ফেরা হল না স্ত্রীর, বৃন্দাবনে গিয়ে বৈকুণ্ঠে গমন লোয়াইর‌পোয়ার সুপ্রভা নাথের
Image

ত্রিবেণীসঙ্গ‌মে স্বামীর অস্থি বিসর্জন দি‌য়ে বাড়ি ফেরা হল না স্ত্রীর, বৃন্দাবনে গিয়ে বৈকুণ্ঠে গমন লোয়াইর‌পোয়ার সুপ্রভা নাথের

বাজারিছড়া (অসম), ১৫ নভেম্বর (হি.স.) : প্রয়াগরা‌জের ত্রিবেণী সঙ্গ‌মে স্বামীর অস্থি বিসর্জন দি‌য়ে আচমকা অসুস্থ হ‌য়ে বৈকুণ্ঠধামে গমন করেছেন স্ত্রী। অপ্রত্যাশিত এই ঘটনায় গোটা লোয়াইর‌পোয়া এলাকা শোকে ভেঙে পড়েছে।

জানা গেছে, গত বছর রোগাক্রান্ত হ‌য়ে নিজের বা‌ড়ি‌তে মারা গিয়েছিলেন করিমগঞ্জ জেলার অন্তর্গত হা‌তি‌খিরা গ্রাম পঞ্চায়েতের ক‌ড়িখাই সি‌লিং এলাকার বা‌সিন্দা ফ‌ণীন্দ্র নাথ। রে‌খে গিয়েছিলেন স্ত্রী সুপ্রভা নাথ, তিন কন্যা, এক পুত্র পাৰ্থ সহ বহু গুণমুগ্ধকে। দিন-কয়েক আগে প্রয়াত ফণীন্দ্র নাথের অস্থি বিসর্জন সহ গয়ায় পিণ্ডদা‌ন এবং তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বা‌ড়ি থে‌কে বের হয়েছিলেন স্ত্রী সুপ্রভা নাথ ও পুত্র পার্থ নাথ।

ট্রেনে করে তাঁরা প্রথ‌মে যান উত্তরপ্রদে‌শের প্রয়াগরা‌জে। সেখা‌নে ত্রিবেণী সঙ্গ‌মে প্রয়াতের অস্থিদান ক‌রেন শ‌নিবার দুপুরে। প‌রে সেখা‌ন থেকে গয়া এবং চ‌লে যান বৃন্দাব‌নে। বৃন্দাবনে বাঁকেবিহারী ম‌ন্দির দর্শন ক‌রে বে‌রি‌য়ে আসার সম‌য় আচমকা পেটে ব্যথা অনুভব ক‌রেন প্রয়াত ফণীন্দ্রবাবুর স্ত্রী সুপ্রভা নাথ।

স‌ঙ্গে স‌ঙ্গে তাঁকে সেখানকার একটি সরকা‌রি হাস‌পাতালে নিয়ে ভ‌রতি ক‌রেন তীৰ্থস‌ঙ্গী পুত্র পার্থ। ‌কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ‌সোমবার দুপু‌রে শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রেন সুপ্রভাদেবী। প‌রে মৃত‌দেহ বা‌ড়ি‌তে আনার জন্য ব্যবস্থা করেন এলাকার বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং স্থানীয় কয়েকজন সজ্জন ব্যক্তি। বুধবার দুপু‌রের দিকে অ্যাম্বু‌লেন্সে করে প্রয়াত সুপ্রভা নাথের মৃত‌দেহ বা‌ড়ি‌তে আসে। এতে কান্নার রোল প‌ড়ে মৃ‌তার বা‌ড়ি‌তে। এদিনই স্থানীয় শ্মশা‌নে প্রয়া‌তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Releated Posts

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top