News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • বিজেপি যা বলেছে, তা করেও দেখাবে; ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে বার্তা অমিত শাহের
Image

বিজেপি যা বলেছে, তা করেও দেখাবে; ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে বার্তা অমিত শাহের

বেমেত্রা (ছত্তিশগড়), ১৫ নভেম্বর (হি.স.) : বিজেপি যা বলেছে, তা করেও দেখাবে; ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের প্রচারে বললেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার ছত্তিশগড়ের বেমেত্রা জেলার সাজা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে গিয়ে অমিত শাহ বলেছেন, “ভূপেশ কাক্কাও বলেন তাঁরা গ্যারান্টি দেবেন। যাদের নিজের কোনও গ্যারান্টি নেই তাদের গ্যারান্টি দিয়ে কি লাভ? যেখানে আমাদের ইস্তেহার নরেন্দ্র মোদীর গ্যারান্টি। আমরা যা বলেছি, তা করেও দেখাব।”

অমিত শাহ জোর দিয়ে বলেছেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিজেপি সরকার ৫ বছরের জন্য ছত্তিশগড়ের প্রতিটি মাতা-কে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার কাজ করবে। এখানে, বিজেপি সরকার প্রতিটি বিবাহিত মহিলাকে প্রতি বছর চেকের মাধ্যমে ১২ হাজার টাকা দেবে। সমস্ত মাহাতারির কাছে আমার অনুরোধ এই যে বিজেপি কর্মীরা এই প্রকল্পের জন্য ফর্ম পূরণ করছেন, আপনি ফর্মটি পূরণ করুন এবং নিজেকে নিবন্ধিত করুন।” অমিত শাহ আরও বলেছেন, “আপনারা একদম চিন্তা করবেন না। ৩ ডিসেম্বর এখানে বিজেপি সরকার গঠন হতে চলেছে। মোদীজি আপনাদের গ্যারান্টি দিয়েছেন, বিজেপি সরকার একইসঙ্গে ১ লক্ষ সরকারি পদে স্বচ্ছ নিয়োগের কাজ করবে। এই গ্যারান্টি অক্ষত থাকবে।”

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top