News Flash

  • Home
  • প্রধান খবর
  • হরিয়ানার কুরুক্ষেত্রে দু’টি গাড়ির সংঘর্ষে মৃত ৫, গুরুতর আহত ৩ জন
Image

হরিয়ানার কুরুক্ষেত্রে দু’টি গাড়ির সংঘর্ষে মৃত ৫, গুরুতর আহত ৩ জন

কুরুক্ষেত্র, ১৫ নভেম্বর (হি.স.): হরিয়ানার কুরুক্ষেত্র জেলায় দু’টি গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে কুরুক্ষেত্র জেলার টিকরি গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, ডিভাইডারে ধাক্কা মারার পর একটি গাড়ি ধাক্কা মারে অপর একটি গাড়িতে। তাতেই ৫ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ স্টেশন ইনচার্জ মনীশ কুমার বলেছেন, খবর পাওয়া মাত্রই আমরা দুর্ঘটনাস্থলে পৌঁছে যাই। গাড়ি কেটে সকলকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ৫ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা, ৩ জনের চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, পেহোয়ার দিক থেকে আসা গাড়ির চালক গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং তারপরে রাস্তার অপর পাশ থেকে বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়িকে ধাক্কা মারে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top