News Flash

  • Home
  • বিদেশ
  • ৬.২ মাত্রার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল শ্রীলঙ্কা
Image

৬.২ মাত্রার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল শ্রীলঙ্কা

কলম্বো, ১৪ নভেম্বর (হি. স.): জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের পড়শি দেশ শ্রীলঙ্কা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। মঙ্গলবার বেলার দিকে বড় মাত্রার কম্পন অনুভূত হয় শ্রীলঙ্কায়।ভূমিকম্পটি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ১৩২৬ কিমি দক্ষিণ-পূর্বে ঘটেছে।

এনসিএস জানিয়েছে, মঙ্গলবার ভারতীয় সময় দুপুর ১২টা ৩১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। দক্ষিম শ্রীলঙ্কার বেশ কিছু অংশের পাশাপাশি রাজধানী কলম্বোতেও অনুভূত হয়েছে কম্পন। যার প্রভাব পড়ে কলম্বো সহ একাধিক এলাকায়। কলম্বোতে ভূমিকম্পের আতঙ্কে স্থানীয়রা ঘর থেকে বেরিয়ে আসেন। বেশ কিছু বাড়িতে দেখা দিয়েছে ফাটল। সম্ভাবনা রয়েছে সুনামি সতর্কতা জারি করার। স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম জানিয়েছে, দেশের বেশ কিছু অংশে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। -হিন্দুস্থান সমাচার / কাকলি

Releated Posts

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top