News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিপর্যয় মোকাবিলার সাথে যুক্ত ব্যক্তিদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: পশ্চিম ত্রিপুরা জেলাশাসক
Image

বিপর্যয় মোকাবিলার সাথে যুক্ত ব্যক্তিদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: পশ্চিম ত্রিপুরা জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর : পশ্চিম ত্রিপুরা জেলায় গত ছয় বছরে বিপর্যয় মোকাবিলা খাতে ত্রাণ সামগ্রী বন্টনে ২৬ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে কোভিড- ১৯ চলাকালীন সময়ে এই খাতে ব্যয় হয়েছে ৭ কোটি ৭২ লক্ষ টাকা। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার আজ মঙ্গলবার বিকেলে জেলাশাসক অফিসের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন। তিনি বলেন, জেলায় প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলার সাথে যুক্ত ব্যক্তিদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানান, ২০১৮-১৯ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার লোকের মধ্যে এই ত্রাণ সামগ্রী বন্টন করা হয়েছে। এর মধ্যে ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য ৯ হাজারের মতো ব্যক্তি সহায়তা পেয়েছেন। তিনি জানান, যেকোন ধরণের বিপর্যয় মোকাবিলার জন্য পশ্চিম জেলা প্রশাসন সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

জেলা প্রশাসনের কাছে উচ্চ গুণমানসম্পন্ন সহায়ক সামগ্রী রয়েছে। বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। বিপর্যয়ের দিকটি স্মরণে রেখে সমস্ত সরকারি নিয়মাবলী মেনে ঘর তৈরীর জন্য জেলাশাসক সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছেন। যেকোন ধরণের বিপর্যয়ের সম্মুখীন হলে সেবিষয়ে তৎক্ষনাৎ জেলা প্রশাসনকে অবহিত করার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। জেলাশাসক জানান, এবিষয়ে একটি হেল্প লাইন খোলা রয়েছে। যেকোন মানুষ এর সহায়তা নিতে পারেন। হেল্প লাইনের নম্বর হচ্ছে ০৩৮১ ২৩২ ১০৭৭ (টোল ফ্রি)।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top