News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুর ব্লক কংগ্রেস কার্যালয়েও পালিত প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরুর জন্মজয়ন্তী
Image

কল্যাণপুর ব্লক কংগ্রেস কার্যালয়েও পালিত প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরুর জন্মজয়ন্তী

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৪ নভেম্বর : রাজ্যের অন্যান্য স্থানের ন্যায় আজ মঙ্গলবার কল্যাণপুর ব্লক কংগ্রেস কার্যালয়েও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরুর ১৩৪ তম জন্মজয়ন্তী।

এদিন জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন কংগ্রেস নেতা  কার্তিক দেবনাথ সহ অন্যান্য দলীয় কর্মীরা। জনাকীর্ণ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ বলেন, পন্ডিত জহরলাল নেহেরু ভারতবর্ষকে প্রকৃত অর্থে উন্নয়নের দিকে পরিচালিত করেছিলেন। ১৯১২ সালে দেশে ফিরেই তিনি সরাসরি রাজনীতির সংস্পর্শে চলে আসেন।

 ছাত্রাবস্থা থেকেই বিদেশী ঔপনিবেশিকতা থেকে মুক্তির লক্ষ্যে বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রাম তাঁকে বিশেষভাবে আকর্ষণ করত। ভারতে ফিরে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত হয়ে পড়েন। মহাত্মা গান্ধীর আদর্শ তাঁকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। ১৯২০-২২-এর অসহযোগ আন্দোলনের দিনগুলিতে তিনি দু’বার কারাবরণ করেন। আগামী দিনে পন্ডিতজির আদর্শকে পাথেয় করে পথ চলার জন্য প্রত্যেকের প্রতি আবেদন রাখেন। কল্যানপুর এলাকার বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও এদিনটি বিশেষভাবে পালন করা হয়েছে।

Releated Posts

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী

আগরতলা, ২৭ জুলাই : চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top