News Flash

Image

জনতার হাতে আটক চার বাংলাদেশী

আগরতলা, ১৪ নভেম্বর: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আবারও অবৈধভাবে ভারতে প্রবেশের সময় জনতার হাতে আটক চার বাংলাদেশী নাগরিক। স্হানীয় জনগণ তাঁদেরকে বিএসএফের হাতে তুলে দিয়েছেন। পরর্বতী সময়ে বিএসএফ ধৃতদের মধুপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন।

জানা গেছে,  গতকাল রাত আড়াইটা নাগাদ কমলাসাগর বিধানসভা কেন্দ্রের কোনাবন এলাকার স্হানীয় মানুষ সন্দেহভাজন চারজন ব্যক্তিকে আটক করে। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশের বিষয়টি তাঁরা স্বীকার করেন। সাথে সাথে বিএসএফের হাতের তাঁদেরকে তুলে দিয়েছেন এলাকাবাসী। পরর্বতী সময়ে বিএসএফ ধৃতদের মধুপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাদের প্রত্যেকের বাড়িই বাংলাদেশের চাঁদপুর জেলায়। তাঁরা কাজ খুঁজতে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেছিলেন। ধৃতরা হলেন, শরিফ হোসেন, জসীমউদ্দিন, হাবিবুর হোসেন এবং মকবুল হোসেন।

Releated Posts

স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে ফের উত্তাল কৈলাসহর, বাবুর বাজারে এসএফআই-এর বিক্ষোভ ও পথ অবরোধ

কৈলাসহর, ২৭ জুলাই: স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

পুরোনো শত্রুতার জেরে পুকুরে কিটনাশক ঢেলে মাছ নিধনের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ মৎস্যচাষী

আগরতলা, ২৭ জুলাই: পুরোনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি বাণিজ্যিক মাছের পুকুরে কিটনাশক ঢেলে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার…

ByByReshmi Debnath Jul 27, 2026

ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল, এসডিএম-এর কাছে ডেপুটেশন তপশিলী জাতি সমন্বয় সমিতির

ধর্মনগর, ২৭ জুলাই: ১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল করে মহকুমা শাসকের (এসডিএম) কাছে গণডেপুটেশন প্রদান করল ত্রিপুরা তপশিলী…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top