News Flash

  • Home
  • প্রধান খবর
  • (আপডেট) জয়নগরে শুট আউট, খুন তৃণমূলের পঞ্চায়েতের সদস্য
Image

(আপডেট) জয়নগরে শুট আউট, খুন তৃণমূলের পঞ্চায়েতের সদস্য

জয়নগর, ১৩ নভেম্বর (হি.স.) : বাড়ির কাছে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুষ্কৃতীদের অতর্কিত হামলায় খুন হলেন জয়নগর থানার অন্তর্গত বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য সাইফুদ্দিন লস্কর( ৪৩ )। তিনি আবার বামনগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি।মৃত সাইফুদ্দিন লস্করের স্ত্রী সেরিফা বিবি লস্কর আবার ওই বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েতের প্রধান।গুলির শব্দ শুনেই লোকজন ছুটে আসে এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জয়নগর এক নম্বর ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান দুটি বাইকে মোট চারজন এসেছিলেন। একজনকে পুলিশ গ্রেফতার করেছে। একজন মারা গিয়েছে। স্থানীয় জনতার দাবী তারা পিটিয়ে মেরেছেন। যদিও পুলিশ জানিয়েছে কি কারণে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। দুটি দেহই এদিন ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এদিকে ঘটনার খবর পেয়েই পদ্মেরহাট হাসপাতালে ছুটে আসেন স্থানীয় বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূলের বিধায়ক বিভাস সরদার। বিভাস বাবুর দাবি এই খুনের ঘটনায় দুষ্কৃতীরাই খুনের ঘটনা ঘটিয়েছে আর পুলিশ এখনও পর্যন্ত দু’জনকে ধরতে পেরেছে। হাসপাতালে আসেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। তিনি এই খুনের দায় চাপান বিজেপি ও সিপিএমের উপরে। আরেক তৃণমূল নেতা শওকত মোল্লা জানান লোকসভা ভোটে জামানত বাজেয়াপ্ত হবে জেনেই এই খুন পরিকল্পিতভাবে করা হয়েছে। বামনেতা সুজন চক্রবর্তী জানান তৃণমূলের নিজেদের গন্ডগোলের জেরেই এই খুন। বিজেপির পক্ষ থেকে জানানো হয় এই খুনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই।

অন্যদিকে এই ঘটনার জেরে হামলা চালানো হয় বামনগাছি গ্রাম পঞ্চায়েতের দোলুয়াখাঁকি নস্কর পাড়া এলাকায়। একদল দুষ্কৃতি ২০/২৫ টি বাড়িতে ভাঙচুর, লুঠ, মহিলাদের মারধোর করে ও হুমকি দেয়। বাড়ি থেকে সর্বস্ব লুঠ করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। তাই নয় বেছে বেছে শুধুমাত্র সিপি(আই) এম কর্মী সমর্থকদের বাড়িতে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয় তৃণমূলের নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ।

ঘটনার তদন্তে জয়নগরের বামনগাছি গ্রাম পঞ্চায়েতের শুট আউটের ঘটনাস্থল মরিশ্বর বাঙাল বুড়ির মোড় পরিদর্শন করলেন এডিজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্তা, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মাঘারিয়া। ঘটনাস্থলে এসে সাধারণ বাসিন্দা, পুলিশ সুপার, জয়নগর থানার আইসির সাথে কথা বলেন। তিনি আশ্বাস দেন ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে খুনিদের ধরবেন। তদন্তের স্বার্থে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। বেশ কয়েকটি মোবাইল উদ্ধার হয়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে। সি আইডির সাহায্য নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পুলিশ সুত্রে জানা গিয়েছে ব্যক্তিগত শত্রুতার কারণেই এই খুন। এরসাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। এলাকা থমথমে থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Releated Posts

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। একই সঙ্গে বিদ্যমান…

ByBySandeep Biswas Sep 22, 2026

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

ভারত ও ওপেকের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও জোরদারে ঐকমত্য

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলির সংগঠন ওপেক জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার…

ByByNews Desk Sep 22, 2026

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ভারত-নরওয়ের

অসলো, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত ও নরওয়ে।…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top