News Flash

  • Home
  • দিনের খবর
  • বাসুদেব আচারিয়ার মৃত্যুতে শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

বাসুদেব আচারিয়ার মৃত্যুতে শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.) : প্রবীণ সিপিএম নেতা বাসুদেব আচারিয়ার মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “প্রবীণ বাম নেতা ও সাবেক সংসদ সদস্য বাসুদেব আচারিয়ার মৃত্যুতে শোকাহত। তিনি একজন ট্রেড ইউনিয়ন নেতা এবং শক্তিশালী সংসদ সদস্য ছিলেন। তাঁর প্রস্থান জনজীবনে উল্লেখযোগ্য ক্ষতির কারণ হবে। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি রইল সমবেদনা।“

প্রসঙ্গত, প্রয়াত সিপিএমের বাঁকুড়ার প্রাক্তন সাংসদ তথা রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির প্রাক্তন চেয়ারম্যান বাসুদেব আচারিয়া সোমবার দুপুরে হায়দরাবাদের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। সিপিএমের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য ছিলেন তিনি। দলীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন বাসুদেববাবু। এদিন দুপুরে বাড়িতেই মৃত্যু হয় তাঁর।

Releated Posts

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top