News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপিতে যোগ দিলেন আম আদমি পার্টির নেতা নিখিল সাভানি
Image

বিজেপিতে যোগ দিলেন আম আদমি পার্টির নেতা নিখিল সাভানি


সুরাত, ১২ নভেম্বর (হি.স.) : রবিবার বিজেপিতে যোগ দিলেন আম আদমি পার্টির যুব নেতা নিখিল সাভানি। এর একদিন আগে শনিবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দল ছাড়ার ঘোষণা করেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি সি আর পাটিল তাঁকে উড়না পরিয়ে দলে বরণ করে নেন। শনিবার আম আদমি পার্টি থেকে পদত্যাগ করেছেন নিখিল সাভানি। তারপরই আম আদমি পার্টির রাজ্য সভাপতি ইসুদান গাধভিকে তিনি একটি চিঠি লেখেন, চিঠিতে তিনি লেখেন, আমি নিখিল সাভানি, আম আদমি পার্টির সমস্ত দায়িত্ব এবং অবিলম্বে দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি।

পাটিদার সংরক্ষণ আন্দোলনের সময় বিজেপিতে যোগ দিয়েছিলেন নিখিল সাভানি। পরে তিনি বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং ২০১৭ সালে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দেন। এরপর তিনি বিজেপির বিরুদ্ধে পাটিদারদের বিভক্ত করার অভিযোগ করেন। সে সময় সাভানি বলেছিলেন, যে যে দল পাটিদারদের সমর্থন করবে তিনি তাদের সঙ্গে যাবেন। পরে তিনি কংগ্রেসে যোগ দিলে দল তাঁকে যুব কংগ্রেসের ডেপুটি চিফ করে। ২০২১ সালে পার্টি বিরোধী কার্যকলাপের জন্য কংগ্রেস তাকে সাসপেন্ড করে। তিনি কংগ্রেসকে দলাদলির অভিযোগ এনে আম আদমি পার্টিতে যোগ দেন। এবার ফের বিজেপিতে ফিরেছেন তিনি।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top