News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দীপাবলি ও কালিপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা প্রশাসনের
Image

দীপাবলি ও কালিপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা প্রশাসনের

আগরতলা, ১১ নভেম্বর: দীপাবলি ও কালিপূজায় শহরের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের তরফে থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহন করা হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পর্যাপ্ত পরিমাণে সিআরপিএফ মোতায়েন করা হচ্ছে। আজ সাংবাদিক সম্মেলনে একথা বলেন পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমার।

এদিন তিনি বলে,এ বছর পশ্চিম জেলায় ২৯৫টি কালীপূজা হচ্ছে। এর মধ্যে সদর এলাকায় ২৬০টি জায়গায় এবং গ্রামীণ এলাকায় ৮৮টি এলাকায় কালীপূজার আয়োজন করা হয়েছে। নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। ১৭০ জন টিএসআর কর্মী নিয়োজিত থাকবেন নিরাপত্তার কাজে। ৩৪জন মহিলা পুলিশ এবং ২৫০জন সাদা পোশাকে পুলিশ মোতায়ন করা হয়েছে।
তাঁর দাবি, এ বছর এডি নগর পুলিশ লাইনের কালিপূজায় লোক সমাগম বেশি হবে। তার জন্য পৃথক ভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এদিন তিনি আরও বলেন, এডি নগর পুলিশ মাঠে আতশবাজির বিশেষ আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে বেআইনি শব্দ বাজি বিক্রি ও ফাটানো বন্ধ করতে বিশেষ টিম কাজ করছে।

Releated Posts

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top