আগরতলা, ১১ নভেম্বর: খোয়াই নদীতে ভাসমান সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। তেলিয়ামুড়া থানাধীন দশমীঘাট স্থিত এলাকায় ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তেলিয়ামুড়া থানাধীন দশমীঘাট স্থিত এলাকার স্হানীয় মানুষ খোয়াই নদীতে ভাসমান এক সদ্যজাত শিশুকে দেখতে পায়। সাথে সাথে তাঁরা পুলিশকে খবর পাঠিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, সদ্যজাত শিশু কন্যা সন্তান ছিল। তেলিয়ামুড়া থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।



















