News Flash

Image

ফের যান দুর্ঘটনায় গুরুতর আহতেক বাইক চালক

নিজস্ব প্রতিনিধি, বড়মুড়া, ১০ নভেম্বর : বড়মুড়া পাহাড়ে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক বাইক চালক। আহত বাইক চালকের নাম রহিম রুপিনী(২০)। এই ভয়াবহ যান দুর্ঘটনাটি ঘটে আজ শুক্রবার বিকেল নাগাদ বড়মুড়া পাহাড়ের বনকুমারী মন্দির সংলগ্ন এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে।

জানা যায়, রহিম রুপিনী নামের এক যুবক নিজ ব্যক্তিগত কাজ সেরে আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে বাইক যোগে আগরতলার দিক থেকে হাওয়াইবাড়ি স্থিত নিজ বাড়ির উদ্দেশ্যে আসার সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বোলেরো গাড়ি সজোরে ধাক্কা দেয় রহিমের বাইকে। গাড়ির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে সে এবং গুরুতর আহত অবস্থায় আসাম আগরতলা আত্মীয় সড়কের ওপর পড়ে ছটফট করতে থাকে।

 অন্যদিকে, গাড়িটি তাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরবর্তীতে এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে পথ চলতি অন্যান্য যানবাহন চালক সহ যাত্রীরা তৎক্ষণাৎ এই ঘটনার খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। এই যান দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছছে গুরুতর আহত অবস্থায় আহত ওই বাইক চালককে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের জরুরী কালীন বিভাগে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক আহত ওই বাইক চালককে উন্নত চিকিৎসার জন্য তৎক্ষণাৎ জিবি হাসপাতালে রেফার করে দেন।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top