News Flash

  • Home
  • দেশ
  • কালীঘাটের কাকুকে নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর
Image

কালীঘাটের কাকুকে নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর

পূর্ব মেদিনীপুর, ১০ নভেম্বর (হি.স.) : “ভাইপোর কাকুকে এখনই দিল্লি নিয়ে যাওয়া উচিত, তখনই সব পেট থেকে বেরিয়ে যাবে।’’ শুক্রবার নন্দীগ্রাম দিবসের অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র আড়াই মাসের ওপর এসএসকেএম হাসপাতালে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, ইডি-র জেরা এড়াতে তিনি রাজ্য সরকারের সহযোগিতায় ওভাবে ঘাপটি মেরে আছেন।

কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুন পরীক্ষা নিয়ে কয়েকদিন ধরে তরজা চলছে। অবশেষে মেডিক্যাল বোর্ড গঠন করেছে এসএসকেএম। সেই কটাক্ষ করে শুভেন্দু। তিনি শুক্রবার বলেন, ‘‘চুলের মুঠি ধরে ওঁকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া উচিত।“

কামারহাটি পুরসভার পরিষেবা নিয়ে তরজায় জড়িয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায় ও বিধায়ক মদন মিত্র। সৌগতবাবুকে বেনজির আক্রমণ করেছেন মদন। এই নিয়ে এদিন মুখ খুলেছেন বিরোধী দলনেতা। শুভেন্দুবাবু বলেন, ‘এই নিয়ে কথা বলতে চাই না। সৌগত রায়ের দেহে সোডিয়াম-পটাশিয়াম কম। আর মদন মিত্র নথিভুক্ত মাতাল। ২০২১ সালের ভোটের আগে নন্দীগ্রামে এসে চ্যালেঞ্জ করেছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায় হারলে হাতের পাঞ্জা কেটে ফেলবেন। কিন্তু ওঁর হাত এখনও অক্ষত রয়েছে।’

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top