News Flash

  • Home
  • প্রধান খবর
  • সিভিক ভলান্টিয়ারকে ‘মার’, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর-সহ ৫
Image

সিভিক ভলান্টিয়ারকে ‘মার’, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর-সহ ৫

নদিয়া, ১০ নভেম্বর (হি. স.): যান নিয়ন্ত্রণের সময় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারের উপর ‘দাদাগিরি’-র দায়ে গ্রেফতার হলেন নদিয়ার কল্যাণীর তৃণমূল কাউন্সিলর-সহ পাঁচজন। পুলিশের কাজে বাধা এবং সরকারি কর্মীদের উপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁদের। যদিও পরে তাঁরা জামিনে মুক্তি পান।

শুক্রবার দুপুরে কল্যাণী থেকে কৃষ্ণনগর যাচ্ছিলেন কল্যাণী পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষী ওঁরাও, তাতলা অঞ্চলের নদিয়া জেলা পরিষদ সদস্য মিনা ওঁরাও, তৃণমূল কর্মী রঞ্জিত দাস, রমেশ ও নিখিল সর্দার। অভিযোগ, ৩৪ নম্বর জাতীয় সড়কে রানাঘাট মিশন গেটে যান নিয়ন্ত্রণ করছিলেন নবকুমার মল্লিক নামে এক সিভিক ভলান্টিয়ার।
সেই সময় সিভিক ভলান্টিয়ারের সঙ্গে তৃণমূল কাউন্সিলর-সহ ৫ জনের বচসা বাঁধে। অভিযোগ, সকলে ঘিরে ধরে সিভিক ভলান্টিয়ারকে মারধরও করে। যার ভিডিও ভাইরাল হয়ে যায় নিমেষেই।

আর এর পরই কল্যাণী পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষী ওঁরাও, তাতলা অঞ্চলের নদিয়া জেলা পরিষদ সদস্য মিনা ওঁরাও, তৃণমূল কর্মী রঞ্জিত দাস, রমেশ ও নিখিল সর্দারকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের রানাঘাট আদালতে পেশ করা হয়। তাদের জামিনে মুক্তির নির্দেশ দেয় আদালত। তবে তৃণমূল কাউন্সিলরের জামিনে মুক্তি নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। তৃণমূল কাউন্সিলর বলেই কি জামিন পেলেন, প্রশ্ন বিরোধীদের।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top