News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘মুখ্যমন্ত্রীর খাবারে বিষ মেশানো হচ্ছে’, নীতীশের সাম্প্রতিক মন্তব্যের প্রক্ষিতে বিস্ফোরক অভিযোগ মাঝির
Image

‘মুখ্যমন্ত্রীর খাবারে বিষ মেশানো হচ্ছে’, নীতীশের সাম্প্রতিক মন্তব্যের প্রক্ষিতে বিস্ফোরক অভিযোগ মাঝির

পটনা, ১০ নভেম্বর (হি.স.) : বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর গদি কেড়ে নিতেই তাঁর খাবারে বিষ মেশানোর ষড়যন্ত্র করা হচ্ছে।শুক্রবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হিন্দুস্তানি আওয়াম মোর্চার নেতা জিতন রাম মাঝি।

শুক্রবার পটনায় জিতন রাম মাঝি বলেন, “মনে হচ্ছে বড় একটা ষড়যন্ত্র করা হচ্ছে। মুখ্য়মন্ত্রীকে মেরে ফেলার জন্য তাঁর খাবারে বিষ মেশানো হচ্ছে। তারই ফল হল উনি মহিলাদের সম্পর্কে ও আমার নামে এমন মন্তব্য করেছেন।”

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই বিহারের বিধানসভায় বিতর্কিত মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। রাজ্যে জনসংখ্যা কমে যাওয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে মহিলাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন তিনি। নীতীশের এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। বাধ্য হয়ে পরেরদিন ক্ষমা চান মুখ্যমন্ত্রী।

নীতীশের আনা সংরক্ষণের প্রস্তাবে সমর্থন জানান জিতন রাম মাঝি। গেজেটেড অফিসারদের মধ্যে উপজাতিদের প্রতিনিধিত্ব অনেক কম, এই বিষয়ে কথা বলছিলেন প্রাক্তন মাঝি, কিন্তু তাঁকে মাঝপথেই থামিয়ে দেন নীতীশ কুমার। পূর্ববর্তী তাঁর সরকারকেই দোষারোপ করে মুখ্যমন্ত্রী বলেন, “কে আপনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিল? আমি বোকামো করেছি আপনাকে মুখ্যমন্ত্রী করে। এই লোকটার কোনও বোধ-বুদ্ধি নেই। আপনাকে মুখ্যমন্ত্রী বানিয়ে ভুল করেছি আমি।”

বিজেপির বিধায়করা নীতীশের এই মন্তব্যের প্রতিবাদ করলেও, তিনি থামেননি। উল্টে আরও বলেন, “এখন উনি রাজ্যপাল হতে চাইছেন। করে দিন ওঁকে রাজ্যপাল। ওঁর পরিবারের সদস্যরা বিরক্ত, ওঁর শ্রেণির (দলিত) মানুষরাও ক্ষোভ পুষে রেখেছেন। আগে উনি কংগ্রেসে ছিলেন, এখন কোনও কাজের নন উনি।”

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top