News Flash

  • Home
  • প্রধান খবর
  • শোপিয়ানে যৌথ অভিযানে খতম জঙ্গি, সাম্বায় পাক সেনার গোলায় আহত বিএসএফ জওয়ান
Image

শোপিয়ানে যৌথ অভিযানে খতম জঙ্গি, সাম্বায় পাক সেনার গোলায় আহত বিএসএফ জওয়ান

অনন্তনাগ, ৯ নভেম্বর (হি. স.) : জম্মু ও কাশ্মীরে ফের সীমান্তবিধি লঙ্ঘন পাক সেনার । জম্মু ও কাশ্মীর উপত্যকার শোপিয়ানে সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে খতম এক জঙ্গি। কাশ্মীর পুলিশ সূত্রে বৃহস্পতিবার জানা গিয়েছে,বুধবার গভীর রাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে শুরু হওয়া গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ওই সন্ত্রাসবাদীর। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্র। অন্যদিকে রামগড় সেক্টরে পাক সেনার গোলাবর্ষণে আহত হয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ান।

কাশ্মীর জোন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, নিহত জঙ্গি মাইসের আহমদ দার রেসিসট্যান্ট ফ্রন্ট বা টিআরএফের সদস্য। এদিন শোপিয়ানের কাথোহালান এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর মেলে। এর পরই সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ওই এলাকা ঘিরে ফেলে বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর অবধি অভিযান চালায়। তখনই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক টিআরএফ জঙ্গির। তার কাছ থেকে বেশকিছু অত্যাধুনিক অস্ত্র উদ্ধার হয়েছে বলে খবর।
অন্যদিকে, সাম্বা জেলার রামগড় সেক্টরে বৃহস্পতিবার ভোরে সীমান্তবিধি লঙ্ঘন করে গোল বর্ষণ করে পাক সেনা। তাতেই আহত হয়েছেন বিএসএফের এক জওয়ান।

ভারতীয় সেনার দাবি, গত ২৪ ঘণ্টায় এই তিনবার সীমান্তবিধি লঙ্ঘন করে পাক গোলা বর্ষণের ঘটনা ঘটল।
এদিকে, জইশ জঙ্গি উমর আমিনের অনন্তনাগের একটি দোকান বাজেয়াপ্ত করেছে কাশ্মীর পুলিশ। উমর বর্তমানে জেল হেফাজতে রয়েছে। গত মে মাসে দীপক কুমার নামের এক সার্কাস কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ তার বিরুদ্ধে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top