News Flash

  • Home
  • দিনের খবর
  • পরিত্যক্ত খাদান থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
Image

পরিত্যক্ত খাদান থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

আসানসোল, ৮ নভেম্বর (হি.স.) : পরিত্যক্ত খাদান থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোলে। বেশ কয়েক দিন ধরে শহরেরই এক যুবক নিখোঁজ ছিলেন। থানায় নিখোঁজের অভিযোগও করেছিলেন বাড়ির লোক। জানা গিয়েছে, সেই যুবকেরই পচাগলা দেহ পড়েছিল কাশিডাঙা খাদানে। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে স্থানীয় আদিবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন।

কাশি়ডাঙারই বাসিন্দা ২৪ বছরের সুবেশ কিস্কু। গত রবিবার থেকে ওই আদিবাসী যুবকের খোঁজ নেই। চারপাশে খোঁজখবর করেও যখন সন্ধান মেলেনি, তখন থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। বুধবার সকাল থেকে আসানসোলের বারাবনি থানা এলাকার গৌরান্ডী কাশিডাঙা এলাকারই একটি পরিত্যক্ত খাদান থেকে পচা গন্ধ বেরোতে শুরু করে। পুলিশ পৌঁছে খাদানের ভিতরে ঢোকে। দেখে, পড়ে রয়েছে একটি পচাগলা দেহ। সেখান থেকেই পচা গন্ধ বেরিয়ে ছড়িয়ে পড়ছে চারপাশে।

এদিকে আদিবাসী যুবকের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ ওই এলাকার আদিবাসী সমাজ। তাঁরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। এর জেরে দেহ উদ্ধার করে নিয়ে যেতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। শেষ পর্যন্ত পুলিশ বারে বারে আদিবাসী নেতৃত্বের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকে। সেই দল এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top