News Flash

  • Home
  • প্রধান খবর
  • নীতিশের নারীবিরোধী বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রীর ক্ষোভপ্রকাশ
Image

নীতিশের নারীবিরোধী বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রীর ক্ষোভপ্রকাশ

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.) : বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মহিলাদের নিয়ে করা মন্তব্যের জন্য বুধবার ক্ষোভ উগড়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মধ্যপ্রদেশের গুনায় এক নির্বাচনী জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন। বিহার বিধানসভায় জন্মনিয়ন্ত্রণ সংক্রান্ত বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বক্তব্যকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে আইএনডিআই জোটের নীরবতা নিয়েও মোদী এদিন প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, মহিলাদের নিয়ে যারা এমন চিন্তা করেন, তারা কি আপনাদের জন্য কখনও ভালো কিছু করতে পারেন?

বুধবার মধ্যপ্রদেশের গুনায় নির্বাচনী জনসভায় বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, গতকাল আপনারা সংবাদপত্র ও টিভিতে একটি ঘটনা দেখেছেন। অহংকারী জোটের একজন(আইএনডিআই জোট) অনেক বড় নেতা যিনি দেশের বর্তমান সরকারকে উৎখাতের জন্য সব ধরনের খেলা খেলছে। এই নেতা তাদের পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি বিধানসভার ভেতরে মা-বোনেদের উপস্থিতিতে এমন অশ্লীল ভাষায় কথা বললেন, যা কল্পনাও করা যায় না। তিনি লজ্জাও পেলেন না। শুধু তাই নয়, ভারত জোটের একজন নেতাও মা-বোনেদের সম্পর্কে এইরকম ভয়ানক অপমান নিয়ে একটি শব্দও উচ্চারণ করেনি।”

মোদী এদিন সভায় উপস্থিত জনসাধারণকে জিজ্ঞাসা করেছিলেন, মা-বোনেদের প্রতি যাদের এমন মনোভাব রয়েছে, তারা কি কখনও আপনার কোনও উপকার করতে পারে? এটাকে দেশের দুর্ভাগ্য আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনি কতটা নিচে নামবেন? বিশ্বের মধ্যে দেশকে অপমান করছেন।

উল্লেখ্য, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মঙ্গলবার বিধানসভায় বলেছিলেন, মহিলাদের শিক্ষিত হওয়া উচিত, কারণ শিক্ষিত হলে মহিলাদের গর্ভধারণ এড়াতে সহায়তা করবে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top