News Flash

Image

গভীর রাতে দুঃসাহসিক চুরি, আতঙ্ক এলাকায়

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৮ নভেম্বর : ঊনকোটি জেলার কৈলাসহরের বিদ্যানগর এলাকায় মঙ্গলবার রাতে এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে কৈলাশহর বিদ্যানগর ১৭ নং ওয়ার্ড এলাকায় একটি বাড়িতে চুরি কান্ড সংগঠিত হওয়া নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। কৈলাশহর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 সংবাদে প্রকাশ ,ওই এলাকার বাসিন্দা বিনা মালাকার( ৫০), তিনি একজন সরকারি কর্মচারী। উনকোটি জেলার জেলাশাসকের অফিসে কর্মরত । তিনি অভিযোগ করেন, গতকাল গভীর রাতে এক  চোর উনার ঘরের জানালা ভেঙ্গে ঘরের ভেতর প্রবেশ করে নগদ দশ হাজার টাকা চুরি করে নিয়ে যায় । উনার ঘরের আলমারি ভাঙতে চাইলে উনার ঘুম ভেঙ্গে যায় । উনি চিৎকার চেঁচামেচি শুরু করলে সেই চোর পুনরায় জানালা দিয়ে পালিয়ে যায় । যদিও তাকে চিনতে পারেননি।  
 বিনা মালাকারের ঘরে তখন উনার মেয়ে এবং দুই নাতি ছিল  তারপর চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা এসে ভিড় জমায় ঘটনাস্থলে । যদিও সেই চোরটির টিকির নাগালও পাওয়া যায়নি । পাশাপাশি সেই চোরটি যাবার সময় উনার ঘরের মধ্যে একটি ধারালো অস্ত্র এবং পায়ের জুতো রেখে যায়। উক্ত বিষয় নিয়ে আজ বিনা মালাকার কৈলাশহর থানায় একটি লিখিত  অভিযোগ দায়ের করেন। পুলিশ এ মর্মে তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত চুরি যাওয়া নগদ টাকা উদ্ধার কিংবা চোরদের আটক করা সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top