News Flash

Image

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু শিলিগুড়িতে

শিলিগুড়ি, ৮ নভেম্বর (হি.স.): ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক তরুণ ক্রিকেটারের মৃত্যু হল শিলিগুড়িতে। এই প্রথম শহরে শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু।

সূত্রের খবর, মৃতের নাম বাপ্পা রায়। মুদি দোকান ব্যবসায়ীর পাশাপাশি তিনি ক্রিকেটও খেলতেন। ঝংকার মোড়ের কাছে তাঁর একটি দোকান রয়েছে। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। গত সোমবার খালপাড়ার একটি নার্সিংহোমে তাঁকে ভর্তি করানো হয়। মঙ্গলবার সেখান থেকে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি করা হয়। এদিন ভোরে সেখানে মৃত্যু হয় বাপ্পার।

পুরসভার ২৩ নং ওয়ার্ডের এই বাসিন্দা প্রাক্তন ক্রিকেটার ছিলেন। সিএবি পরিচালিত বেশ কিছু ক্রিকেট টুর্নামেন্টে অংশও নিয়েছিলেন। কলকাতার বেশ কিছু ক্লাবের হয়ে খেলেছিলেন। বাপ্পার মৃত্যুতে শোকের ছায়া পরিবার সহ শহরের ক্রিকেট মহলে। স্থানীয় কাউন্সিলার লক্ষী পাল-সহ কিছু পুর প্রতিনিধি যান তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে।

Releated Posts

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top