News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঝাড়খণ্ডে দুই আইএসআইএস সন্দেহভাজনকে গ্রেফতার এটিএস-এর
Image

ঝাড়খণ্ডে দুই আইএসআইএস সন্দেহভাজনকে গ্রেফতার এটিএস-এর

রাঁচি, ৮ নভেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডে সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস), সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) এর সঙ্গে যুক্ত দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে। বুধবার উভয় জঙ্গিকে ঝাড়খণ্ডের হাজারিবাগ এবং গোড্ডা জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃত জঙ্গিদের নাম, মো. আরিজ হাসনাইন ও মোহাম্মদ নাসিম।

মোহাম্মদ নাসিম হাজারীবাগের কটকামসান্দি থানা এলাকার মাহাতো টোলার বাসিন্দা। তাকে হাজারীবাগ থেকে গ্রেফতার করা হয়। দ্বিতীয় জঙ্গি মো. আরিজ হাসনাইন ঝাড়খণ্ডের গোড্ডা জেলার রহমত নগরের বাসিন্দা। গোদা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এটিএস গোপনে সূত্রে জানতে পেরেছিল যে ঝাড়খণ্ডের হাজারিবাগ এবং গোড্ডা জেলায় আইএসআইএস মডিউল পরিচালিত হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে হাজারিবাগ এবং গোড্ডায় অভিযান চালায় ঝাড়খণ্ডের এটিএস। এখন তাদের দুজনকেই আটক করে জেরা করছে এটিএস।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top