News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধলাইয়ে টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার
Image

ধলাইয়ে টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ৮ নভেম্বর : ধলাইয়ে টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
 ঘটনা লংতরাইভ্যালী মহকুমার ছৈলেংটা থানাধীন লালছড়া এলাকায়। মৃতের নাম সুবিরাম  দেববর্মা(৫০), পিতা স্বর্গীয় শুভচন্দ্র দেববর্মা।  বাড়ি ধূমাছড়া থানার অন্তর্গত করাডিছড়া।

ঘটনার বিবরনে জানা যায়, সুবিরামের বাড়ি করাতিছড়া হলেও প্রায়ই লালছড়া এলাকায় ঘুরে বেড়াতো। এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী প্রায় সারাদিনই সে নেশাগ্রস্ত অবস্থায় থাকতো। আশপাশের বাড়িতে কখনো  কখনো খাবার খেয়ে ভবঘুরের মতই জীবন চলছিল। ৮ নভেম্বর সাতসকালেই লালছড়াস্হিত অষ্টম ব্যাটেলিয়ানের হেডকোয়ার্টারের সামনে একটি বিশ্রাম গাড়ি তার তার নিতর দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

 খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে
 ময়নাতদন্তের জন্য ছৈলেংটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত ব্যক্তির দুটি ছেলে রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে পুলিশ এটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top