News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রেমে প্রতারনার শিকার হয়ে আত্মহত্যা এক কলেজ পড়ুয়া ছাত্রীর 
Image

প্রেমে প্রতারনার শিকার হয়ে আত্মহত্যা এক কলেজ পড়ুয়া ছাত্রীর 

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৭ নভেম্বর : প্রেমে প্রতারণা সহ্য করতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিল এক কলেজ পড়ুয়া ছাত্রী। ঘটনাটি ঘটেছে খোয়াই এর জাম্বুরা গ্রামে। 

ঘটনার বিবরণে জানা যায়, গত কয়েক মাস আগে খোয়াই কলেজে ভর্তি হওয়ার সময় এক যুবকের সঙ্গে দেখা হয় সঞ্জনা দাস নামে খোয়াই জাম্বুরা এলাকার ওই ছাত্রীর। তখন কলেজের ওই যুবকের সাথে এই ছাত্রীর পরিচয় হয়। ধীরে ধীরে মোবাইল ফোনের মাধ্যমে কথোপকথনের মধ্য দিয়ে দুজনের মনে ভালোবাসা জন্ম নেয়। 

 তারপর মেয়েটি পরিবারের পক্ষ থেকে ছেলের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। তবে অভিযুক্ত প্রেমিক গৌরব দে বিয়েতে রাজি হয়নি। তখন যুবতী পরিবার আশেপাশের লোকজনদের জিজ্ঞাসা করে জানতে পারে খোয়াই কালিবাড়ি এলাকার গৌরব আগে থেকেই প্রতারক। মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে টাকা-পয়সা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ। তার স্বার্থসিদ্ধি হয়ে গেলে ধীরে ধীরে সে মেয়েদের ভালোবাসায় ইতি টানে। ব্যতিক্রম হয়নি সাঞ্জানার সাথেও। বিষয়টি জানতে পেরে সাঞ্জনা গত একমাস ধরেই প্রেমের বিরহে কাতর হতে শুরু করে। 

অবশেষে সে বিষপান করে নিজ বাড়িতে। তার ছোট বোন এই বিষয় প্রত্যক্ষ করে চিৎকার করলে তার মা এসে এই অবস্থা দেখতে পেয়ে তাকে যায় খোয়াই জেলা হাসপাতালে। সেখান থেকে জিবি হাসপাতালে তাকে রেফার করা হলে মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে সাঞ্জনা। কান্নায় ভেঙে পড়ে তার পরিবার। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে যুবতীর পরিবার মামলা দায়ের করবে বলেও জানিয়েছেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জাম্বুরা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে গভীর শোকের ছায়া নেমে আসে। অভিযুক্ত প্রতারক যুবক ও তার অভিভাবকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top