News Flash

  • Home
  • খেলা
  • কোচবিহার ট্রফি : রাজ্য দল তৈরির প্রস্তুতি ম্যাচে নজর কেড়েছে রাকেশ, সুমিত, রোহন-রা
Image

কোচবিহার ট্রফি : রাজ্য দল তৈরির প্রস্তুতি ম্যাচে নজর কেড়েছে রাকেশ, সুমিত, রোহন-রা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর।। প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে অনুশীলন চলছে জোর কদমে। পারফরম্যান্স দেখে চূড়ান্ত দল গঠন করা হলেও জাতীয় ক্রিকেট আসরে ত্রিপুরা দল কবে যে পরাজয় ট্র্যাডিশন থেকে বেরিয়ে আসতে পারবে তা বলা মুশকিল। 

কোচবিহার ট্রফির জন্য আসন্ন অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেটে অংশ নিতে ত্রিপুরা দলের প্রস্তুতি এবং সিলেকশন ট্রায়ালে ক্রিকেটাররা জান দিয়ে লড়ছেন। ইতোমধ্যে বাছাইকৃত ৪০ জন ক্রিকেটারকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রস্তুতি ম্যাচ খেলানো হচ্ছে। পর পর ম্যাচের মধ্য দিয়ে চূড়ান্ত বাছাইয়ে নির্বাচকরা নজর রাখছেন। সম্ভাব্য ক্রিকেটারদের দুটো দলে ব্লু এবং গ্রীন নামে বিভক্ত করে এমবিবি স্টেডিয়ামে আজও একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টা নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে ব্লু টিম প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৩৮.২ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সায়ন সাহার ২৩ এবং দেবজিৎ সাহার অপরাজিত ২৯ রান চোখে পড়ার মতো। গ্রীন দলের রাকেশ রুদ্র পাল চারটি, রোহন বিশ্বাস তিনটি, আয়ুস আলম দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে গ্রীন দল ৩৭.৪ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে রোহন বিশ্বাস অপরাজিত থেকে সর্বাধিক ৩৪ রান পায়। ব্লু টিমের সুমিত যাদব ৩১ রানে চারটি এবং দীপায়ন দাস দুটি উইকেট পেয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top