বিলোনিয়া ,৭ ই নভেম্বর :-গত পয়লা নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৩, মহকুমা প্রশাসনের তৎপরতায় রাজনগর ব্লকের বিভিন্ন এলাকা থেকে ১১ জন নাবালিকা মেয়েকে উদ্ধার করে ওয়ান স্টপ সেন্টারে পাঠানো হয়েছে। এই সব নাবালিকা মেয়েগুলো কোনো না কোনোভাবে তাঁদের পরিবার পরিজন ও আত্মীয় স্বজন দ্বারা হয় নিগৃহীত হয়েছে নতুবা কম বয়সে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয়েছে। যেখানে তাঁদের মতামতের কোনো গুরুত্ব ছিলো না। এইসব অন্যায় মূলক কাজ গুলোর বিরুদ্ধে প্রশাসনিক তৎপড়তায় মেয়ে গুলো সামাজিক অবক্ষয়ের হাত থেকে বেঁচে গিয়ে একটি সুন্দর নতুন জীবন পেতে চলেছে। প্রশাসনিক তৎপড়তায় উদ্ধারকৃত মেয়েদের বাড়ি ঘোষ খামার মুন্ডাপাড়া, গাবতলী সাধুপাড়া, রাজনগর ইলেকট্রিক অফিস,গাবতলী সুপারি খলা,একিনপুর বি এস এফ পাড়া, কমলপুর ,বড়পাথড়ি হেতালিয়া ,বাতিসা কলোনী, নিহারনগর, চোত্তাখলা সহ রাজনগর মুসলিমপাড়া এলাকায়। এদের প্রত্যেকের বয়স ১৪ থেকে ১৫ এর মধ্যে। মহকুমা প্রশাসনের প্রশাসনিক তৎপড়তায় এই নাবালিকা মেয়েদের এক নতুন জীবনের আলো দেখানো হয়েছে।

১১ জন নাবালিকা মেয়েকে উদ্ধার করে পাঠানো হল ওয়ান স্টপ সেন্টারে
Tags:
Releated Posts
সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন
কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…
গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান
আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অভিযান
আগরতলা, ১৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও…
৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর
আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…


















