News Flash

  • Home
  • প্রধান খবর
  • অখিল গিরিকে বহিষ্কারের দাবিতে রাজ্যপালের কাছে আবেদন শুভেন্দুর
Image

অখিল গিরিকে বহিষ্কারের দাবিতে রাজ্যপালের কাছে আবেদন শুভেন্দুর

কলকাতা, ৬ নভেম্বর (হি.স.) : মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের দাবির পর ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই এবার শুভেন্দু অধিকারীর স্ক্যানারে রাজ্যের মন্ত্রী অখিল গিরি। ফের তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের জন্য আবেদন করলেন শুভেন্দু অধিকারী। মাননীয় রাজ্যপাল সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন মন্ত্রী অখিল গিরি, অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার। এই মন্তব্যের জন্য কড়া পদক্ষেপ নিতে মাননীয় রাজ্যপালকে আবেদন করলেন শুভেন্দুবাবু।

রাজ্যে ইতিমধ্যেই দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের একের পর এক নেতা-মন্ত্রীর। সেই আবহেই অবৈধ সম্পত্তির বিষয়টি তুলে শুভেন্দু-তথা অধিকারী পরিবারকে আক্রমণ করেছেন কুণাল ঘোষ। তারপর নাম না করলেও নিশানা করেছিলেন তৃণমূলনেত্রীও। তারপর রবিবার গর্জে ওঠেন খোদ শুভেন্দু অধিকারী। তোপ দাগেন মুখ্যমন্ত্রীকে। প্রশ্ন তুলে বলেন, ‘শিক্ষা দফতর জেলে, খাদ্য দফতর জেলে, স্বাস্থ্যও যাবে জেলে। মন্ত্রিসভায় নিয়োগ করেন মুখ্যমন্ত্রী। তাহলে তাঁর বিরুদ্ধে তদন্ত হবে না কেন?’।

বাইশ সালেও অখিল গিরি ফোকাসে এসেছিলেন। সেবার রাষ্ট্রপতি দৌপদ্রী মুর্মুকে নিয়ে অখিল গিরির মন্তব্যে উত্তাল হয়েছিল গোটা দেশ। সেবারও মন্ত্রিসভা থেকে তাঁর পদত্যাগের দাবি জানানো হয়েছিল। আরও তেইশ সালেও ফিরল সেই স্মৃতি? মূলত, মাননীয় রাজ্যপালের কাছে কারামন্ত্রী অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের জন্য রাজ্য সরকারকে সুপারিশের আবেদন শুভেন্দুর।

Releated Posts

রঙালি বিহু নতুন সূচনা ও ঐক্যের প্রতীক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ১৫ এপ্রিল (আইএএনএস): অসমের অন্যতম প্রধান উৎসব রঙালি বিহু উপলক্ষে দেশবাসী, বিশেষত অসমবাসী ও প্রবাসী অসমীয়াদের শুভেচ্ছা…

ByByNews Desk Apr 15, 2026

বিহারে প্রথমবার বিজেপি নেতৃত্বাধীন সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সম্রাট চৌধুরী

পাটনা, ১৫ এপ্রিল (আইএএনএস): বিহারের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হল। সম্রাট চৌধুরী রাজ্যের ২৪তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ…

ByByNews Desk Apr 15, 2026

বাংলা নববর্ষে ‘বিভাজনকারী শক্তিকে পরাজিত’ করার আহ্বান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র

কলকাতা, ১৫ এপ্রিল (আইএএনএস): বাংলা নববর্ষের শুভক্ষণে রাজ্যের মানুষকে ‘বিভাজনকারী শক্তির বিরুদ্ধে’ রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Apr 15, 2026

বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন সম্রাট চৌধুরী, বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত

পাটনা, ১৪ এপ্রিল (আইএএনএস): গুরুত্বপূর্ণ রাজনৈতিক পালাবদলের মধ্যে সম্রাট চৌধুরী-কে বিজেপি বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।…

ByByNews Desk Apr 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top