News Flash

  • Home
  • দিনের খবর
  • দূষণে বিপর্যস্ত দিল্লিতে, পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক কেজরিওয়ালের
Image

দূষণে বিপর্যস্ত দিল্লিতে, পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক কেজরিওয়ালের

নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লির দূষণ পরিস্থিতির উন্নতি নেই। সোমবার সকালেও দূষণের মাত্রা দেখে আতঙ্কিত দিল্লিবাসী। এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই অর্থাৎ বাতাসে দূষিত কণার পরিমাণ ৪৮৮। যা নিরাপদ মাত্রার চেয়ে ৮০ গুণ বেশি! তথ্য-পরিসংখ্যান এমনই। এই পরিস্থিতিতে সোমবার দুপুরে উচ্চপর্যায়ের জরুরি বৈঠকে বসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পরিবেশমন্ত্রী গোপাল রাই ও সংশ্লিষ্ট সবকটি দফতরের আধিকারিকরা থাকবেন বৈঠকে। সমাধান খুঁজতে হবে আলোচনা।

সোমবার সকাল থেকেই ধোঁয়াশা ঘেরা রাজধানী। আরকে পুরম, পাটপারগঞ্জ, নিউ মোতিবাগের মতো এলাকার অবস্থা সবচেয়ে খারাপ। এই চার জায়গাতেই এয়ার কোয়ালিটি ইনডেক্স চারশোর উপরে। কেন্দ্রীয় সরকারের দূষণ বিরোধী পরিমাপ সংস্থার তথ্য অনুযায়ী, দিল্লি এই মুহূর্তে স্টেজ ফোর বা বিপজ্জনক ক্যাটাগরিতে রয়েছে। এই পর্যায় বিচার হয় একিউআই দিয়ে। তা ৪৫০এর বেশি হলে গুরুতর ধরা হয়। দিল্লিতে সোমবারও একিউআই ৪৬৬। গত পাঁচদিন ধরেই প্রায় একইরকম, কোনও উন্নতি নেই।

দূষণ পরিস্থিতিতে আগামী ১০ তারিখ পর্যন্ত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে কেজরিওয়াল সরকার। বেসরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজে অনুমোদন দেওয়া হয়েছে। ধোঁয়াশার মাঝে দূষণ যাতে আরও না বাড়ে, তার জন্য দিল্লিতে সমস্ত রকমের নির্মাণ কাজ আপাতত বন্ধ করা হয়েছে। পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, পেট্রল-ডিজেল চালিত গাড়িও রাস্তায় চলাচলের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ লাগু করা হচ্ছে। দিল্লি সরকার এবিষয়ে কেন্দ্রের সাহায্য নিচ্ছে।

কার্যত ‘গ্যাস চেম্বার’ হয়ে ওঠে রাজধানী শহর। নিঃশ্বাস নেওয়া দায়। শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষা বলছে, দূষণ মানুষের জীবনের গড় আয়ু ১২ বছর কমিয়ে দিতে পারে। তবে এই সমস্যা বিশ্বের বিভিন্ন রাজধানী শহরেই বেড়ে চলেছে, যা উদ্বেগজনক।

Releated Posts

পয়লা বৈশাখে বাংলার সংস্কৃতির চিরন্তন ঐশ্বর্যের প্রশংসা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ১৫ এপ্রিল (আইএএনএস): পয়লা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে পশ্চিমবঙ্গের সমৃদ্ধ সংস্কৃতির প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByNews Desk Apr 15, 2026

মালদায় ভরসা কংগ্রেসের, তবে বহুমুখী লড়াইয়ে বিভক্ত হতে পারে বিজেপি-বিরোধী ভোট

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলা থেকে প্রচার শুরু করে কংগ্রেস স্পষ্ট বার্তা…

ByByNews Desk Apr 14, 2026

জাতীয় সড়কে অতিরিক্ত বোঝাই গাড়ির ফি নিয়ে নতুন নিয়ম জারি, ১৫ এপ্রিল থেকে কার্যকর

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (আইএএনএস): জাতীয় সড়কে অতিরিক্ত বোঝাই গাড়ির উপর ফি নির্ধারণ ও আদায়ে নতুন নিয়ম জারি করল…

ByByNews Desk Apr 14, 2026

উন্নয়ন শুধু রাস্তা-ফ্লাইওভার নয়, তৃণমূল পর্যন্ত পৌঁছাতে চাই আম্বেদকরের দৃষ্টিভঙ্গি: রাজ ঠাকরে

মুম্বই, ১৪ এপ্রিল (আইএএনএস): উন্নয়ন মানেই কেবল রাস্তা, ফ্লাইওভার বা পরিকাঠামো নয়—তা তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছাতে হলে ড.…

ByByNews Desk Apr 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top