News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • মিজোরাম বিধানসভা নির্বাচনে সাইচুয়াল জেলায় নিখোঁজ কৰ্তব্যরত আসাম পুলিশের জওয়ান
Image

মিজোরাম বিধানসভা নির্বাচনে সাইচুয়াল জেলায় নিখোঁজ কৰ্তব্যরত আসাম পুলিশের জওয়ান

আইজল, ৬ নভেম্বর (হি.স.) : মিজোরাম বিধানসভা নির্বাচনে সাইচুয়াল জেলার অন্তর্গত ঙোপা গ্রামে নিখোঁজ হয়ে গেছেন কৰ্তব্যরত আসাম পুলিশের জনৈক জওয়ান। নিখোঁজ জওয়ানকে সাবিন নাথ বলে জানা গেছে। প্রসঙ্গত, চাওংতে গ্রামের প্রত্যন্ত উদলথানা-১ নিৰ্বাচন কেন্দ্ৰ এলাকায় রবিবার সংঘটিত এক দুৰ্ঘটনায় মৃত্যু বরণ করেছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়ন (আইআরবি) জওয়ান কনস্টেবল জেড লামুয়ানজুয়ালা।

সাইচুয়াল জেলার সরকারি এক সূত্রে প্রাপ্ত খবরে প্রকাশ, রাজ্য বিধানসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব দিয়ে আসাম পুলিশের ৯ নম্বর ব্যাটালিয়নের এক কোম্পানিকে সাইচুয়াল জেলায় মোতায়েন করা হয়েছে। ওই ব্যাটালিয়নের মোট ৯০ জন জওয়ানকে দুভাগে বিভক্ত করে অন্য জওয়ানের সঙ্গে কনস্টেবল ১০ নম্বর সাবিন নাথকে সাইচুয়াল জেলার ঙোপা গ্রামের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল। সাবিন নাথের ডিউটি পড়েছিল মিডল স্কুল-২ ভোটকেন্দ্রে। কিন্তু তিনি গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬-টার পর থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন। তাঁর সন্ধানে অভিযান চালিয়েছেন পুলিশ সহ গ্রাম পরিষদ ও স্থানীয় এনজিও সদস্যরা। নিখোঁজ পুলিশ জওয়ানের সন্ধানে ঙোপা সহ পার্শ্ববর্তী গ্রাম এবং জেলার সমস্ত থানা ও ফাঁড়িকে সূচনা দেওয়া হয়েছে।

এদিকে স্থানীয় গ্রাম পরিষদের জনৈক কৰ্মকৰ্তা জানান, নিখোঁজ হওয়ার আগে তাঁকে পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল।

অন্যদিকে, চাওংতে গ্রামের প্রত্যন্ত উদলথানা-১ নিৰ্বাচন কেন্দ্ৰ এলাকায় রবিবার সংঘটিত এক দুৰ্ঘটনায় মৃত্যু বরণ করেছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়ন (আইআরবি) জওয়ান কনস্টেবল জেড লামুয়ানজুয়ালা। জনৈক অফিসারের নেতৃত্বে এমজেড ০৭ ২৪২৭ নম্বরের একটি সুমোয় চড়ে ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়নের এক দল তুইচাং এলাকার জারুলসুরি নির্বাচনী এলাকায় যাচ্ছিল। কনস্টেবল লামুয়ানজুয়ালার দায়িত্ব পড়েছিল লালদুহজুয়ালা-৩ ভোটগ্রহণ কেন্দ্রে। তাঁরা নির্দিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে যাওয়ার পথে পাহাড়ি রাস্তার একটি বাঁকে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নালায় গিয়ে আটকে যায় সুমো গাড়িটি। গাড়ি থেকে নেমে সহকৰ্মী লালদুহজুয়ালাকে সঙ্গে নিয়ে সুমোকে ধাক্কা দিয়ে তুলতে গিয়ে পা পিছলে পাশে গভীর খাদে পড়ে যান কনস্টেবল লামুয়ানজুয়ালা। খাদে পড়ে মৃত্যু হয় জওয়ান কনস্টেবল লামুয়ানজুয়ালার।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top