News Flash

  • Home
  • দেশ
  • মর্মান্তিক ঘটনা কোচবিহারে, বাবার ট্রাক্টরে পিষে মৃত্যু হল ছেলের
Image

মর্মান্তিক ঘটনা কোচবিহারে, বাবার ট্রাক্টরে পিষে মৃত্যু হল ছেলের

মেখলিগঞ্জ, ৫ নভেম্বর (হি.স.) : মর্মান্তিক ঘটনা কোচবিহারে ।বাবার ট্রাক্টরে পিষে মৃত্যু হল ছেলের। মুহুর্তের অসাবধানতায় ট্রাকটরটি চলতে শুরু করায় ট্রাক্টরের নিচে পিশে যায় ১৬ বছরের কিশোর। রবিবার ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ২৫ পয়স্তি এলাকায়।

জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা নারায়ণ সরকার ট্রাক্টর নিয়ে জমিতে গিয়েছিলেন চাষ করতে। তাঁর সঙ্গে ছিল তাঁর দুই ছেলে। চাষ করার পরে ট্রাক্টরটি একটি নির্দিষ্ট স্থানে রেখে গাড়িতে বসেই বিশ্রাম নিচ্ছিলেন নারায়ণবাবু। তখনই গাড়ির সামনে মাটিতে বসেছিল তাঁর দুই ছেলে। ছিলেন আরও কয়েকজন। এই অবস্থায় হঠাৎই কোনও কারণে ট্রাক্টরটি চলতে শুরু করে। সকলে সেখান থেকে পালাতে পারলেও ট্রাক্টরটি পিষে দেয় নারায়ণবাবুর ছোট ছেলে সুব্রত সরকারকে। নারায়ণবাবু দিশেহারা হয়ে ট্রাক্টরটির স্টার্ট বন্ধ করতে পারলেও ততক্ষণে সব শেষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কুচলিবাড়ি থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠিয়েছে। ছেলের মৃত্যুর ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন নারায়ণবাবু। তার পরিবার সহ গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top