News Flash

  • Home
  • প্রধান খবর
  • চন্দ্রগিরিতে জৈন সন্ন্যাসী বিদ্যাসাগরের কাছ থেকে আশীর্বাদ নিলেন প্রধানমন্ত্রী
Image

চন্দ্রগিরিতে জৈন সন্ন্যাসী বিদ্যাসাগরের কাছ থেকে আশীর্বাদ নিলেন প্রধানমন্ত্রী

রায়পুর, ৫ নভেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের বিশ্বাসের কেন্দ্র ডোঙ্গারগড়ে পৌঁছে এবং মা বমলেশ্বরীর দর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এর পর, চন্দ্রগিরিতে জৈন সন্ন্যাসী বিদ্যাসাগরের কাছ থেকে আশীর্বাদ নেন। রবিবার এক্স মাধ্যমে ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী মোদী লেখেন, তিনি আচার্য বিদ্যাসাগর মহারাজের কাছ থেকে আশীর্বাদ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন।

রবিবার ভোরে হেলকপ্টারে ডোঙ্গারগড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। পাহাড়ের কোলে অবস্থিত মা বমলেশ্বরী মন্দিরে পুজো দেন।এসময় ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংও তাঁর সঙ্গে ছিলেন। কর্মসূচিকে সামনে রেখে পুরো মন্দির এলাকার দোকানপাট ও ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ ছিল। নিরাপত্তার কারণে মন্দির এলাকায় গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এর পরেই চন্দ্রগিরির বিখ্যাত জৈন মন্দিরে যান প্রধানমন্ত্রী। দেখা করেন দিগম্বর জৈন গুরু আচার্য শ্রী ১০৮ বিদ্যাসাগর মহারাজের সঙ্গে। এক্স হ্যান্ডেলে মোদীর পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, করজোড়ে জৈন সন্তের পায়ের কাছে মাথা নত করে আছেন প্রধানমন্ত্রী। হাসি মুখে আশীর্বাদের ভঙ্গিতে দেখা যায় সন্তকেও।
এদিন, জৈন সন্তের আশীর্বাদ গ্রহণের তিনটি ছবি পোস্ট করার পাশাপাশি এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, “ছত্তিশগড়ের ডোঙ্গারগড়ে চন্দ্রগিরি জৈন মন্দিরে আচার্য শ্রী ১০৮ বিদ্যাসাগর জি মহারাজ জির আশীর্বাদ পেয়ে নিজেকে ধন্য বোধ করছি।”

Releated Posts

যন্তর মন্তরের ঘটনার পর তরুণদের ক্ষমা করলেন প্রধানমন্ত্রী, ‘বিপথগামী’ সন্তানদের সঠিক পথ দেখানোর আহ্বান

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তাঁর সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় যন্তর মন্তরের…

ByByNews Desk Aug 1, 2026

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top