News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সম্পত্তিকে কেন্দ্র করে রক্তাক্ত একই পরিবারের চারজন, হাসপাতালে চিকিৎসাধীন
Image

সম্পত্তিকে কেন্দ্র করে রক্তাক্ত একই পরিবারের চারজন, হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ নভেম্বর : পূর্ব হরুয়া ৫ নং ওয়ার্ডের জায়গা সম্পত্তি নিয়ে একই পরিবারের মধ্যে মারপিটের ঘটেছে। ক্ষতবিক্ষত অবস্থায় ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে ভর্তি একই পরিবারের চারজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

সম্পত্তি নিয়ে বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি হয়ে গেল বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মনগর থানাধীন পূর্ব হরুয়া গ্রাম পঞ্চায়েতে। ঘটনা পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্য মঞ্জুলাল দাসের নিজের বাড়িতেই।
ঘটনার পর একে অপরের বিপক্ষে অভিযোগ জানিয়ে হাসপাতালে ভর্তি। পঞ্চায়েত সদস্য মঞ্জুলাল দাসের বক্তব্য অনুযায়ী তার বড় ছেলে মনিলাল দাস, তাকে তার মাকে অর্থাৎ আরতি দাস কে, তার দুই মেয়েকে এবং তাদের ছোট ছেলের ঘরের নাতনি পায়েল দাসকে বৃহস্পতিবার সন্ধ্যায় চড়াও হয়ে মারধর করে ধর্মনগর হাসপাতালে পাঠায়।
 এদিকে মন্জুলাল দাসের বড় ছেলে মতিলাল দাসের বক্তব্য অনুযায়ী তার বাবা-মা এবং বোনেরা একত্রিতভাবে মনিলাল দাস এবং তার স্ত্রী সবিতা দাসের উপর আক্রমণ করে তাদেরকে রক্তাক্ত করে। সবাইকে ধর্মনগরের অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে এনে ভর্তি করে। বর্তমানে সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।

তবে একে অপরের উপর দোষ দিয়ে কাদা ছোড়াছুড়ি চলছে। মঞ্জুলাল দাস জানান এই ঘটনার সূত্রপাত ২০১৭ সাল থেকে চলছে। ছোট ছেলে পরিবার নিয়ে বাবা মার সাথে থাকলেও বড় ছেলে মনিলাল দাস আলাদা থাকে। এবং সব সময়ই এদের মধ্যে কলহ লেগে রয়েছে। এমনকি বড় ভাই এবং ছোট ভাইয়ের বাচ্চাদের মধ্যে পর্যন্ত স্কুলে প্রতিদিন কলহ চলে। বাচ্চাদের মধ্যে কলহ চলতে চলতে আজ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পর তা বড়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দুই অংশের মানুষ ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত অবস্থায় ধর্মনগর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনার সূত্রপাত এবং মূল্য রহস্য খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্যে আন্দোলনের প্রেক্ষিতে আগরতলায় মোমবাতি প্রজ্বলন, প্রয়াত পরীক্ষার্থীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: জাতীয় স্তরে নিট পরীক্ষা নিয়ে বিতর্ক এবং ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রবিবার আগরতলার সার্কিট…

ByByReshmi Debnath Jul 26, 2026

গ্রাম প্রধানের বিরুদ্ধে ক্ষোভ, পরিবর্তনের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে আবেদন আড়ালিয়া গ্রামবাসীর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: চড়িলাম ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবেশ চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top